MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Locket Chatterjee: পরপর ২ দিন 'সক্রিয়' লকেটের সঙ্গে পুলিশের বচসা, বঙ্গ বিজেপির সভাপতি নিয়ে জল্পনা বাড়ছে

Locket Chatterjee: পরপর ২ দিন 'সক্রিয়' লকেটের সঙ্গে পুলিশের বচসা, বঙ্গ বিজেপির সভাপতি নিয়ে জল্পনা বাড়ছে

Locket Chatterjee: আবারও সক্রিয় লকেট চট্টোপাধ্যায়। রাম নবমী ও এসএসসি নিয়োগ দুর্নীতি ইস্যুতে পরপর দুই দিনই পথে নামলেন বিজেপি নেত্রী। দুই দিনই পুলিশের সঙ্গে জড়িয়ে পড়লেন ঝামেলায়। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Apr 07 2025, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সক্রিয় লকেট চট্টোপাধ্যায়
Image Credit : ANI

সক্রিয় লকেট চট্টোপাধ্যায়

আবারও সক্রিয় লকেট চট্টোপাধ্যায়। রাম নবমী ও এসএসসি নিয়োগ দুর্নীতি ইস্যুতে পরপর দুই দিনই পথে নামলেন বিজেপি নেত্রী। দুই দিনই পুলিশের সঙ্গে জড়িয়ে পড়লেন ঝামেলায়।

210
হুগলির প্রাক্তন সাংসদ
Image Credit : social media

হুগলির প্রাক্তন সাংসদ

হুগলির প্রাক্তন সাংসদ ছিলেন লকেট। সেই সময় হুগলিতে বিজেপির যে কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যেত প্রথম সারিতে। গত লোকসভা নির্বাচনে হার। তারপরই থেকেই কিছুটা নিস্ক্রিয় হয়ে যান লকেট।

Related Articles

Related image1
বঙ্গ বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ? সকালে হাঁটতে বেরিয়ে অনেক কিছু বললেন প্রাক্তন সাংসদ
Related image2
'সন্দীপ ঘোষের দেহরক্ষীকে স্বয়ং মাননীয়া পাঠিয়েছেন', ভিডিও শেয়ার করে একি বললেন লকেট চট্টোপাধ্যায়
310
হারের দায়
Image Credit : social media

হারের দায়

লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান লকেট। তারপরই তিনি দলের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন। যদিও ভোটের আগেই তিনি যথেষ্ট আশাবাদী ছিলেন। কিন্তু তারপরই কিছুটা গুটিয়ে নেন লকেট।

410
রাম নবমীতে রাস্তায় লকেট
Image Credit : Asianet News

রাম নবমীতে রাস্তায় লকেট

রাম নবমীর দিনে মিছিলে অংশ নিয়েছিলেন লকেট। তবে হুগলি নয়, তিনি নিউটাউনেই ছিলেন।

510
পুলিশের সঙ্গে বচসা
Image Credit : Asianet News

পুলিশের সঙ্গে বচসা

মিছিলেই পুলিশের সঙ্গে বচসায় জ়ড়ান লকেট। বচসার কারণ মিছিলের পথ পরিবর্তন করা নিয়ে। মিছিল নির্দিষ্ট পথের বাইরে যায়। লকেট তীব্র বচসায় জড়িয়ে পড়েন।

610
নিয়োগ দুর্নীতির প্রতিবাদে লকেট
Image Credit : Asianet News

নিয়োগ দুর্নীতির প্রতিবাদে লকেট

এই ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতেই আজ, সোমবার কালীঘাট চলো ডাকে দিয়েছিল বিজেপির যুব মোর্চা। সেখানেও সামনের সারিতে ছিলেন লকেট। এক্সাইড থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করার কথা ছিল। কিন্তু কালীঘাটেই গ্রেফতার করা হয় লকেটকে।

710
কেন সক্রিয় লকেট?
Image Credit : ANI

কেন সক্রিয় লকেট?

এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে কেন আবারও সক্রিয় হচ্ছেন লকেট। যা নিয়ে বিজেপিতেও জল্পনা শুরু হয়েছে।

810
বিজেপির সভাপতি
Image Credit : ANI

বিজেপির সভাপতি

বিজেপি এখনও পর্যন্ত বাংলার জন্য রাজ্যসভাপতি নির্বাচন করেনি। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মুখ হিসেবে মহিলা সভাপতি নির্বাচন করতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই কী সক্রিয় লকেট? এই প্রশ্নের কোনও উত্তর নেই।

910
ভোট প্রস্তুতি
Image Credit : ANI

ভোট প্রস্তুতি

আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। আর তার জন্যই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন লকেট। বিজেপির অনেক কর্মী তেমনই মনে করছেন।

1010
বিজেপি বলেনি
Image Credit : others

বিজেপি বলেনি

যদিও লকেট কে নিয়ে এখনও বিজেপির পক্ষ থেকে কিছুই বলা হয়নি। রাজ্য সভাপতি নিয়েও বিজেপির শীর্ষ নেতারা মুখে কুলুপ এঁটেছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pratikur Rahaman Exclusive: "উনি দলের কর্মী-সমর্থকদের মন বোঝেন না, হুমায়ুনের মন বুঝতে যান!" EXCLUSIVE প্রতিকুর
Recommended image2
Ajker Bangla News Live: Gondwana Ecosystem - ঝাড়খণ্ডের কয়লা খনিতে মানুষ ও ডাইনোসরদের আসার আগের পৃথিবীর সন্ধান
Recommended image3
দারুণ খবর! শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৭০০ টাকা নয়, এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা
Recommended image4
Train Cancellation List: চলছে একাধিক মেরামতির কাজ, হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল হল বহু ট্রেন
Recommended image5
Pratikur Rahaman: সিপিএম-এর লবিবাজি নিয়ে বিস্ফোরক প্রতিকুর! হেভিওয়েট অভিষেকের হাত ধরেই তৃণমূলে
Related Stories
Recommended image1
বঙ্গ বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ? সকালে হাঁটতে বেরিয়ে অনেক কিছু বললেন প্রাক্তন সাংসদ
Recommended image2
'সন্দীপ ঘোষের দেহরক্ষীকে স্বয়ং মাননীয়া পাঠিয়েছেন', ভিডিও শেয়ার করে একি বললেন লকেট চট্টোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved