ব্যারাকপুর কেন্দ্রের (Barrackpor Loksabha Constituency) ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট (Loksabha Election Results Live Update) দেখুন আমাদের সঙ্গে।
ব্যারাকপুরে এগিয়ে রয়েছেন পার্থ ভৌমিক। পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সকাল ৮টা থেকে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু। চূড়ান্ত প্রস্তুতি সারা। যুযুধান সব পক্ষ মেপে নিচ্ছেন পায়ের তলার জমি। এই কেন্দ্রে মূলত লড়াই বিজেপি প্রার্থী অর্জুন সিং বনাম তৃণমূলের পার্থ ভৌমিক মধ্যে। তার সঙ্গে সিপিআইএম- দেবদূত ঘোষ জেতার বিষয়ে আশা প্রকাশ করেছেন। ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে ফেরা ব্যরাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংহ পিছিয়ে রয়েছেন ১০ হাজার ভোটে। তাঁর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এগিয়ে রয়েছেন। ব্যারাকপুর কেন্দ্রের (Barrackpor Loksabha Constituency) ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট (Loksabha Election Results Live Update) দেখুন আমাদের সঙ্গে।
Add Asianetnews Bangla as a Preferred Source

১১ টার পাওয়া খবর অনুসারে ৩১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক।
