
TMC নেতার বাড়িতে বসেই ফর্ম বিলি করছিলেন এই BLO, জানাজানি হতেই বললেন 'ফর্মগুলো গোছাচ্ছিলাম'
Malda SIR News : এক BLO-র বিরুদ্ধে মালদায় চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূল নেতার বাড়িতে বসেই এনুমারেশন ফর্ম বিলি করছিলেন BLO। জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। BLO অলক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ।
Malda SIR News : বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR প্রক্রিয়া। বাড়িতে বাড়িতে ফর্ম বিলি করছেন BLO-রা। এক BLO-র বিরুদ্ধে মালদায় চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূল নেতার বাড়িতে বসেই এনুমারেশন ফর্ম বিলি করছিলেন BLO। জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। BLO অলক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ। চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মণের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন, ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।