
মৃত রোগীকে জীবিত বলে আইসিইউ-তে রাতভর চিকিৎসা! জানাজানি হতেই নার্সিংহোমে তুলকালাম
মৃত রোগীকে জীবিত বলে রাতভর চিকিৎসা! মালদহে বেসরকারি নার্সিংহোমে তুলকালাম। মৃত রোগীকে জীবিত সাজিয়ে আইসিইউ-তে চিকিৎসার অভিযোগ। সকালে জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ল মৃতের পরিবার।
মৃত রোগীকে জীবিত বলে রাতভর চিকিৎসা! মালদহে বেসরকারি নার্সিংহোমে তুলকালাম। মৃত রোগীকে জীবিত সাজিয়ে আইসিইউ-তে চিকিৎসার অভিযোগ। সকালে জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ল মৃতের পরিবার। মালদহ শহরের গৌড় রোডের নার্সিংহোম-এর ঘটনা। মৃত ব্যক্তির নাম বনমালী সরকার। গাজোল থানার শিক্ষক পল্লীর বাসিন্দা ছিলেন তিনি। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।