
মালদা : ব্যবসায়িক শত্রুতা, নাকি অন্য রহস্য! ভরদুপুরে এমন ঘটনায় আতঙ্ক এলাকায়!
প্লাস্টিক ব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর গুলি। ফের ভরদুপুরে শ্যুটআউট মালদায়। ঘটনাস্থল মালদার ইংরেজবাজার থানার সুস্তানি মোড়। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম। মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায় তার বাড়ি।
প্লাস্টিক ব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর গুলি। ফের ভরদুপুরে শ্যুটআউট মালদায়। ঘটনাস্থল মালদার ইংরেজবাজার থানার সুস্তানি মোড়। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম। মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায় তার বাড়ি। ব্যবসায়িক শত্রুতার কারণেই এই ঘটনা, প্রাথমিক অনুমান পুলিশের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।