MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • অনুব্রততেই আস্থা মমতার, বীরভূমের কোর কমটির বড় পদে এবার 'স্নেহের' কেষ্টা

অনুব্রততেই আস্থা মমতার, বীরভূমের কোর কমটির বড় পদে এবার 'স্নেহের' কেষ্টা

মমতা বর্তমানে বীরভূম সফর করছেন। ভাষা আন্দোলনসহ একাধিক কর্মসূচি নিয়ে তিনি বীরভূমে রয়েছেন দুই দিনের সফরে। এদিন ইলামবাজার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 29 2025, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অনুব্রততেই আস্থা মমতার
Image Credit : ANI

অনুব্রততেই আস্থা মমতার

অনুব্রত মণ্ডলের ওপরই শেষপর্যন্ত ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের কোর কমিটির কনভেনার অর্থাৎ আহ্বায়ক করলেন স্নেহভাজন কেষ্টাকেই। বীরভূমে জেলা সভাপতির পদ খালি রয়েছে অনুব্রতর জেল যাত্রার পর থেকেই জেলার দায়িত্বে কোর কমিটির। জেলার নেতাদের নিয়েই মমতা তৈরি করে দিয়েছিলেন কোর কমিটি। এই কমিটিতে বীরভূম থেকে নির্বাচিত সাংসদ ও বিধায়করাও রয়েছেন। এবার সেই কোর কমিটির কনভেনার করা হল অনুব্রতকে। অর্থাৎ কোর কমিটির সবথেকে দায়িত্ব সম্পন্ন নেতা হলেন অনুব্রত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বীরভূম সফরে মমতা
Image Credit : ANI

বীরভূম সফরে মমতা

মমতা বর্তমানে বীরভূম সফর করছেন। ভাষা আন্দোলনসহ একাধিক কর্মসূচি নিয়ে তিনি বীরভূমে রয়েছেন দুই দিনের সফরে। এদিন ইলামবাজার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা। গতকাল বীরভূমের প্রশাসনিক সভা করেছিলেন মমতা। ভোটার তালিকা থেকে রাজ্যের দীর্ঘ দিনের ভোটারদের নাম যাতে বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন করেছেন, একটি ছেলে চারদিনের জন্য বেড়াতে গিয়েছে। কিন্তু তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন? এটা কী সম্ভব! তিনি বিএলওদের চোখকান খোলা রেখে কাজ করতে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশনের কাজে মমতা যে খুব একটি সন্তুষ্ট নন তাও এদিনের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন।

Related Articles

Related image1
'আপনারা রাজ্যেরই চাকরি করেন' ,BLO-দের উদ্দেশ্যে নরমে-গরমে মুখ্যমন্ত্রী মমতা
Related image2
নানুর দিবসে পথে নামার আগেই অনুব্রতর সঙ্গে ১০ মিনিটের বৈঠক মমতার, রয়েছে ঠাসা কর্মসূচি
35
কনভেনার অনুব্রত
Image Credit : ANI

কনভেনার অনুব্রত

সরকারি কর্মসূচির পরই মমতা বীরভূমের দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। সেখানেই কোর কমিটির কনভেনার করেন অনুব্রকে। কোর কমিটির সদস্যরা হলেন, অনুব্রত মণ্ডল, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, বীরভূম সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যের পুর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।

45
আদিবাসী নেতা রবি মুর্মু
Image Credit : ANI

আদিবাসী নেতা রবি মুর্মু

শুধু তাই নয়, কোর কমিটিতে যুক্ত করেছেন এক আদিবাসী নেতা রবি মুর্মুকে। তবে তৃণমূল সূত্রের খবর অনুব্রতর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কলকাতা থেকেই সেই ঘোষণা হবে। দলীয় নেতাদের নিয়ে বৈঠকে মমতা ফের জোট বেঁধে কাজ করার কথাই বলেছেন। বীরভূমে প্রায়ই দলীয় কোন্দলের কথা শোনা যায়। কিন্তু সেইসব দূরে সরিয়ে ২০২৬ সালের নির্বাচনে একজোট হয়ে কাজ করারই পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী।

55
অনুব্রত মণ্ডলের ইতিকথা
Image Credit : ANI

অনুব্রত মণ্ডলের ইতিকথা

২০২২ সালে গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তারপর থেকেই কোর কমিটির তৈরি করেছিলেন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী জেলার কাজকর্ম সামলানোর জন্য। জেলা সভাপতির পদটি তখন থেকেই বাতিল হয়ে গিয়েছিল। সেই কোর কমিটি দলের যাবতীয় সিদ্ধান্ত নেয়। কিন্তু অনুব্রতর প্রত্যাবর্তনের পর কোর কমিটিকে দূরে সরিয়ে রেখে দলের রাশ অনুব্রত নিজের হাতে তুলে নিতে চাইছেন বলেও তৃণমূল নেতাদের একাংশের অভিযোগ। যা নিয়ে অনুব্রতকে একাধিকবার বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে তৃণমূলের প্রাক্তন নেতার ছেলের গাড়ি, তীব্র উত্তেজনা
Recommended image2
Durga Puja: দুর্গা পুজোর এই দিন রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শুভেন্দুর, কী বললেন বিজেপি নেত্রী
Recommended image3
Rekha Patra: এবার জমি বিবাদে রেখা পাত্র, প্রতিবেশীর সঙ্গে বচসার ভিডিও ভাইরাল বিজেপি বিধায়কের
Recommended image4
Prafulla Chaki Exclusive: বাংলাদেশে সংরক্ষণ করা হোক প্রফুল্ল চাকীর জন্মভিটে, আর্জি পরিবারের
Recommended image5
Weather Update: কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ! ছয় জেলায় ভারী বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Related Stories
Recommended image1
'আপনারা রাজ্যেরই চাকরি করেন' ,BLO-দের উদ্দেশ্যে নরমে-গরমে মুখ্যমন্ত্রী মমতা
Recommended image2
নানুর দিবসে পথে নামার আগেই অনুব্রতর সঙ্গে ১০ মিনিটের বৈঠক মমতার, রয়েছে ঠাসা কর্মসূচি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved