MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নিজের নামে কত টাকার স্বাস্থ্য বীমা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন টাকার অঙ্ক

নিজের নামে কত টাকার স্বাস্থ্য বীমা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিধানসভায় মুখ্যমন্ত্রী জানালেন টাকার অঙ্ক

মাত্র এক টাকা মাইনে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তিনি জানিয়েছেন নিজের নামে ঠিক কত টাকার স্বাস্থ্য বীমা তিনি করেছেন। যদিও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর বিমামূল্যেই স্বাস্থ্য পরিবেষা পাওয়ার কথা।   তাঁর স্বাস্থ্যবিমার টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 29 2024, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বিধানসভায় শীতকালীন অধিবেশন
Image Credit : Asianet News

বিধানসভায় শীতকালীন অধিবেশন

বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। সেখানেই একটি প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে নিজের জন্য কত টাকা স্বাস্থ্য বীমা করেছেন।

210
প্রশ্ন উত্তর পর্ব
Image Credit : Asianet News

প্রশ্ন উত্তর পর্ব

বিধানসভা অধিবেশনের প্রথম পর্ব শুরু হয় প্রশ্নোত্তর ও কলিং অ্যাটেনশন দিয়ে। সেখনেই এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা সম্পর্কে জানায়

310
প্রশ্নকর্তা সমীর জানা
Image Credit : Asianet News

প্রশ্নকর্তা সমীর জানা

বিধানসভায় বৃহস্পতিবার পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা প্রশ্ন করেন। তিনি একাধিক বিষয় জানতে চান। তাঁর প্রশ্নের উত্তরেই মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্য বীমার কথা জানান।

410
উত্তর দেন মুখ্যমন্ত্রী
Image Credit : Asianet News

উত্তর দেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরজি কর কাণ্ডের সময় রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের টাকা অপব্যবহার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

510
সমীরের প্রশ্ন
Image Credit : Getty

সমীরের প্রশ্ন

বিধানসভায় সমীর জানার প্রশ্ন ছিল আরজি কর কাণ্ডের সময় রাজ্যের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হয়েছে কিনা।

610
মমতার বার্তা
Image Credit : Asianet News

মমতার বার্তা

সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তাঁর নিজের নামে কত টাকার স্বাস্থ্য বীমা রয়েছে। মমতা জানিয়েছেন তিনি নিজের নামে মাত্র ৩ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করেছেন।

710
মমতার স্বাস্থ্য পরিষেবা
Image Credit : Asianet News

মমতার স্বাস্থ্য পরিষেবা

যদিও নিয়ম অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা রাজ্য সরকারের। সরকারি বা বেসরকারি - সব হাসপাতালেই বিমামূল্যে চিকিৎসা পাওয়ার কথা। সাধারণত তিনি সরকারি হাসপাতালেই চিকিৎসা করান মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে।

810
বেতন নেন না মমতা
Image Credit : Asianet News

বেতন নেন না মমতা

রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি বেতন নেবেন না। নিয়ম অনুযায়ী মাত্র এক টাকা বেতন নেন। সরকারি গাড়ির পরিবর্তে নিজের গাড়ি ব্যবহার করেন। চিকিৎসা বাবদ খরচ নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি রাজ্য সরকার।

910
সমীক্ষা রিপোর্ট
Image Credit : facebook

সমীক্ষা রিপোর্ট

একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর অর্থাৎ আরজি কর কাণ্ডের সময় - স্বাস্থ্যসাথী প্রকল্পের খরচ হয়েছে ৩১৫ কোটি টাকা। যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি।

1010
নবান্ন সূত্র
Image Credit : Asianet News

নবান্ন সূত্র

নবান্ন সূত্রের খবর, কর্মবিরতির সময় স্বাস্থ্যসাথী খাতে গড়ে দৈনিক ৭ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ হয়েছে। আন্দোলনের সময় দৈনিক বাড়তি টাকা নবান্নকে দিতে হয়েছে ১ কোটি ১৩ লক্ষ টাকা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Elections 2026: সবারই পরিবার তৃণমূল সমর্থক, বিজেপি-তে যোগ ৫০ জন তরুণের
Recommended image2
Enforcement Directorate: পুরসভায় নিয়োগ-দুর্নীতির মামলা, মন্ত্রী সুজিত-রথীনকে তলব ইডি-র
Recommended image3
Mamata Banerjee: "বিজেপির কোকিল এসেছে হায়দরাবাদ থেকে! তারাই বিচারকদের আটকে রাখে", বিস্ফোরক মমতা
Recommended image4
West Bengal News: ফের অনুপ্রবেশ! স্বরূপনগর সীমান্ত থেকে দালাল-সহ গ্রেফতার বাংলাদেশী মহিলা
Recommended image5
Central Force: বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে বড় সিদ্ধান্ত, রাজ্যে মোতায়েন থাকবে ৫০০০০ কেন্দ্রীয় বাহিনী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved