MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গে পারদ পতন! সকালের দিকে কুয়াশা বাড়ার সম্ভাবনা! তবে জাঁকিয়ে শীত কবে পড়বে?

বঙ্গে পারদ পতন! সকালের দিকে কুয়াশা বাড়ার সম্ভাবনা! তবে জাঁকিয়ে শীত কবে পড়বে?

WB Weather Update: দক্ষিণবঙ্গের বহু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমেছে, যা শীতের আমেজ এনেছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং আগামী দিনে সকালের দিকে কুয়াশা বাড়ার সম্ভাবনা রয়েছে।

2 Min read
Author : Deblina Dey
Published : Nov 17 2025, 06:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম
Image Credit : social media

ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম

দক্ষিণবঙ্গে বহু জায়গায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। উত্তরবঙ্গের কিছু জায়গায়ও কম আবার কিছু স্থানে স্বাভাবিকের চেয়ে একটু বেশি রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা পরের দুই দিনে বড় পরিবর্তন না হলেও তার পরবর্তী তিন দিনে ধীরে ধীরে ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত রয়েছে ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সোমবার আকাশ প্রধানত পরিষ্কার
Image Credit : X/Meteolorgical Centre

সোমবার আকাশ প্রধানত পরিষ্কার

কলকাতার পূর্বাভাসকলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার আকাশ প্রধানত পরিষ্কার, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ২৮ ডিগ্রি ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা।একই ধারা থাকলেও সোমবার থেকে বুধবার ভোরে কুয়াশা/মৃদু কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা, সর্বোচ্চ ২৯–৩০ ডিগ্রি ও সর্বনিম্ন ১৯–২০ ডিগ্রি ওঠানামা করতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

Related Articles

Related image1
দক্ষিণবঙ্গে পশ্চিমী হাওয়ার দাপটে পারা পতন, কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত?
Related image2
মাঝ নভেম্বরেই শীত গায়েব! ঘূর্ণাবর্তের কারণে রবিবার থেকে ঘুরে যাবে হাওয়ার গতি
35
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে
Image Credit : social media

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে

দক্ষিণ শ্রীলঙ্কা ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরস্থিত উচ্চস্তরের ঘূর্ণাবর্তের প্রভাবে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপ-সংক্রান্ত ঘূর্ণাবর্ত সমুদ্রতল থেকে প্রায় ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে সামান্য দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে, যা পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে যেতে পারে।

45
সকালবেলার কুয়াশা বাড়বে
Image Credit : social media

সকালবেলার কুয়াশা বাড়বে

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, তবু রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় আকাশ পরিষ্কার, সকালবেলার কুয়াশা বাড়বে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ ও আশপাশে ১.৫ কিমি পর্যন্ত উচ্চস্তরের ঘূর্ণাবর্ত বজায় রয়েছে। পশ্চিমবঙ্গে সর্বত্র শুষ্ক আবহাওয়া ছিল, রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হয়নি বলে জানানো হয়েছে। তবে দিন ৩ থেকে দিন ৫-এর সকালে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে, দৃশ্যমানতা প্রায় ৯৯৯–২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা আছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে ।

55
কোনও সতর্কতা জারি নেই
Image Credit : Asianet News

কোনও সতর্কতা জারি নেই

আগামী ৭ দিনের সম্ভাব্য আবহাওয়াপরবর্তী এক সপ্তাহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে, এবং কোনও সতর্কতা জারি নেই। আজ অঞ্চলের পাহাড়ে দার্জিলিং-এ সর্বনিম্ন ৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাদারভূমি পুরুলিয়ায় সমতলে ১২.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে ।বৃষ্টি ও কুয়াশাদক্ষিণ ও উত্তরবঙ্গে আজ ১ সেমি বা তার বেশি বৃষ্টিপাতের কোনও নজির নেই; অর্থাৎ বৃষ্টি শূন্য ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: সরকার বদলের প্রভাব দুর্গোৎসবে, পুজোয় থাকছে একগুচ্ছ পরিবর্তন, জেনে নিন কী কী?
Recommended image2
Canning News: সোশ্যাল মিডিয়ায় 'আলবিদা', ইঙ্গিতপূর্ণ পোস্ট করে ভবানী ভবনে বিধায়ক পরেশরাম দাস
Recommended image3
Health Scheme: স্বাস্থ্য প্রকল্প থেকে নাম বাদ! চিন্তা নেই, এই এক শর্তেই সরকারি রেটে মিলবে চিকিৎসা
Recommended image4
Weekly Weather Forecast: ঘনাচ্ছে দুর্যোগ! কবে থেকে শুরু হবে ঝড়বৃষ্টি? রইল গোটা সপ্তাহের আবহাওয়ার আপডেট
Recommended image5
DA News: বকেয়া DA কবে পাবেন Grant-in-Aid কর্মীরা? সময়সীমা নিয়ে বড় ইঙ্গিত কর্মী নেতার
Related Stories
Recommended image1
দক্ষিণবঙ্গে পশ্চিমী হাওয়ার দাপটে পারা পতন, কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত?
Recommended image2
মাঝ নভেম্বরেই শীত গায়েব! ঘূর্ণাবর্তের কারণে রবিবার থেকে ঘুরে যাবে হাওয়ার গতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved