MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'এবার আমাদের জীবন-মরণ লড়াই', মোদীর সভা থেকেই মমতাকে নিশানা মিঠুনের

'এবার আমাদের জীবন-মরণ লড়াই', মোদীর সভা থেকেই মমতাকে নিশানা মিঠুনের

এই বার না হলে কখনই নয়, বাংলার মসনদে বিজেপিকে বসাতে খুব তাড়াতাড়ি তিনি রাজনীতির ময়দানে নামছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর জনসভা থেকে তেমনই ঘোষণা করলেন মিঠুন চক্রবর্তী। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 18 2025, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : social medial

বাম জমানায় তৃণমূল স্লোগান তুলেছিল 'এবার না হলে নেভার।' এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে শোনা গেল সেই কথাই।

210
Image Credit : social medial

এই বার না হলে কখনই নয়, বাংলার মসনদে বিজেপিকে বসাতে খুব তাড়াতাড়ি তিনি রাজনীতির ময়দানে নামছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর জনসভা থেকে তেমনই ঘোষণা করলেন মিঠুন চক্রবর্তী।

Related Articles

Related image1
'মোদীজি না থাকলে ১৫০ আসন পেত না বিজেপি', অবসর বিতর্কে বললেন নিশিকান্ত দুবে
Related image2
দিলীপকে দিল্লিতে ডেকে মুখে 'লাগাম' পারানোর চেষ্টা, নাড্ডার সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক বিজেপি নেতার
310
Image Credit : social medial

গত বিধানসভা ভোটের সময়নই বিজেপিতে যোগদান করেছিলেন মিঠুন। তারপর থেকে দলবদল করেননি। বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজেপির স্টার প্রচারকের তালিকা শীর্ষে ছিলেন মিঠুন। এবারও মোদীর সভা তার উপস্থিতি ছিল আকর্ষণীয়।

410
Image Credit : social medial

দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম থেকে মিঠুন চক্রবর্তী বলেন, 'এবার আমাদের জীবন-মরণ লড়াই। আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ রয়েছে। আমি থাকব আপনারা থাকবেন। সকলে মিলে লড়াই করব। যেভাবেই হোক ইলেকশন জিততে হবে। '

510
Image Credit : social medial

তৃণমূলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তুলে সরব হন মিঠুন। তিনি বলেন, তিনি রাজনীতি করেন না। মানুষ নীতি করেন। তিনি বলেন, 'কী নিয়ে কথা বলব? দুর্নীতি? দুর্নীতি তো ভরে ভরে রয়েছে। একটা ফাঁকও নেই। মা-বোনেদের ইজ্জত নিয়ে কথা বলব? সেখানেও কথা বলার উপায় নেই। আমি পশ্চিমবঙ্গের ছেলে। পশ্চিমবঙ্গের মা-বোন আমার মা-বোন। আমি রাজনীতি করি না। মানুষ-নীতি করি। সে জন্য বার বার পশ্চিমবঙ্গে ছুটে আসি'

610
Image Credit : social medial

মিঠুন বলেন, 'এ বার মাঠে নেমেছি একেবারে তৈরি হয়ে। ২৩-২৪ তারিখ থেকে পুরো মাঠে নামব। আপনাদের সঙ্গে থাকব। আপনাদের প্রবলেম (সমস্যা) জানব। মাঠে নেমে একসঙ্গে লড়াই করব। এই লড়াই বহু দিন মনে রাখবে পশ্চিমবঙ্গ। বিজেপি হেরে যাওয়ার পাত্র নয়। শুধু পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। তার পর দেখুন বিজেপি কী করতে পারে'।

710
Image Credit : social medial

সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেন, এদিনের সভা থেকে যে আওয়াজ উঠেছে তা যেন সর্বদা তার সঙ্গে থাকে।

810
Image Credit : Social Media

সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেন, এদিনের সভা থেকে যে আওয়াজ উঠেছে তা যেন সর্বদা তার সঙ্গে থাকে।

910
Image Credit : social media

মিঠুন বলেন, 'কম্প্রোমাইজ় পলিটিক্স’ করি না। জীবনে কখনও কম্প্রোমাইজ়ের রাজনীতি করিনি। গায়ের জোর আমারও আছে। তবে কখনও কারও উপর খাটাইনি। কাউকে বলি না যে, ‘আপনাকে মারব, ধরব।’ কিন্তু এটা ভাববেন না যে, আমি করতে পারি না। আমরা ভিতু নই। শুধু পুলিশকে বলুন, ‘তোমরা নিরপেক্ষ হয়ে যাও।'

1010
Image Credit : social media

শেষে মিঠুন বলেন, 'তৈরি থাকুন। আমি ময়দানে নামছি। বুক ফুলিয়ে নামব। গুলি চালালে চালাও। পিছন থেকে আক্রমণ কোরো না। সামনে থেকে গুলি চালাও।'

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী

Latest Videos
Recommended Stories
Recommended image1
চালু ভ্রাম্যমাণ ল্যাব, ঘুরে দাঁড়াল উত্তরবঙ্গের একমাত্র ফরেন্সিক প্রতিষ্ঠান
Recommended image2
বাংলা-সহ ৫ রাজ্যে Vote, ১৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে ECI
Recommended image3
'সুপ্রিম' নির্দেশে ২৫% DA দিতে রাজ্যের ধাক্কা কত? রইল চুলচেরা হিসেব নিকেশ
Recommended image4
একলা চলো রে নীতি Congress-এর, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই লড়বে কংগ্রেস
Recommended image5
বাংলার যুব সাথী প্রকল্পের ১৫০০ টাকা কারা কী ভাবে পাবেন? এখন থেকে সমালোচনা শুভেন্দুর
Related Stories
Recommended image1
'মোদীজি না থাকলে ১৫০ আসন পেত না বিজেপি', অবসর বিতর্কে বললেন নিশিকান্ত দুবে
Recommended image2
দিলীপকে দিল্লিতে ডেকে মুখে 'লাগাম' পারানোর চেষ্টা, নাড্ডার সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক বিজেপি নেতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved