
ছেলের হাতেই প্রাণ হারালো মা, মানসিক ভারসাম্যহীন ছেলেকে গ্রেফতার করল পুলিশ
ছেলের হাতেই প্রাণ হারালো মা। ধারালো অস্ত্রের কোপ মেরে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বড়ঞা থানার হাপিনা গ্রামে। মৃতের ছেলে শ্রীমন্ত দাস দীর্ঘ দিন ধরেই মানসিক ভারসাম্যহীন।
ছেলের হাতেই প্রাণ হারালো মা। ধারালো অস্ত্রের কোপ মেরে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বড়ঞা থানার হাপিনা গ্রামে। মৃতের ছেলে শ্রীমন্ত দাস দীর্ঘ দিন ধরেই মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই অসুখের চিকিৎসা চলছে। কিভাবে এই ঘটনা ঘটলো সকলেই হতবম্ব। পুলিশ গ্রেফতার করেছে 'খুনি' ছেলেকে। ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।