MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মাথা নিচু-হাত জোড় করে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদী! কী করেছেন তিনি?

মাথা নিচু-হাত জোড় করে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদী! কী করেছেন তিনি?

মঙ্গলবার, বারুইপুরে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রকাশ্য সভায় ক্ষমা চাইতে দেখা গেল তাঁকে! কিন্তু কেন?

2 Min read
Author : Parna Sengupta
Published : May 28 2024, 08:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : BJP social media

আগামী ১ জুন শেষ দফার ভোট। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার, বসিরহাট সহ বেশ কয়েকটি হাইভোল্টেজ আসনে নির্বাচন রয়েছে সেদিন। তার আগে মঙ্গলবার তিলোত্তমার বুকে একাধিক জনসভা করেন প্রধানমন্ত্রী মোদী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : BJP social media

এদিন মোদী বলেন, 'কেন্দ্রীয় স্তরে ১০ বছরে কোনও দুর্মীতি হয়নি। মোদি দেশ ও পশ্চিমবঙ্গে নতুন গ্যারান্টি দিচ্ছে। যে দুর্নীতি করেছে তার থেকে আদায় করা হবে আর যে দুর্নীতির শিকার তাকে ফের দেওয়া হবে। তৃণমূলের নেতাদের কাছ থেকে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তার হিসেব হবে, কীভাবে তা প্রতারিতদের কাছে ফিরিয়ে দেওয়া যায় সেই জন্য আইনি পথ তৈরি করছি আমি।

38
Image Credit : BJP social media

মোদী আরও বলেন এখনও পর্যন্ত মানুষের থেকে লুঠ করা ১৭ হাজার কোটি টাকা আমি মানুষকে ফিরিয়ে দিয়েছি। বাংলার মানুষও যাতে লুঠ হওয়া টাকা ফিরে পায়, তার পূর্ণ চেষ্টা করছি। দুর্নীতি বাজদের কালো টাকার এক্সরে বের করব আমি। এমন এক্সরে যে এদের পরবর্তী প্রজন্ম দুর্নীতি করার আগে ভাববে।'

48
Image Credit : BJP social media

লোকসভা নির্বাচনের প্রচারে এসে আবারও বিজেপি প্রার্থী রেখা পাত্রর প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী। তিনি বসিরহাটের প্রার্থীকে মা দুর্গার পুজারীর সঙ্গে তুলনা করেন। তিনি রেখাকে 'বাহাদুর বেটি' বলেও সম্বোধন করেন।

58
Image Credit : BJP social media

মঙ্গলবার বারাসত লোকসভা কেন্দ্রে বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ও বসিরহাটের প্রার্থী রেখা পাত্রের সমর্থনে জনসভা করেন। তবে বারাসতে জনসভা করলেও তিনি বেশি গুরুত্ব দিয়েছেন বসিরহাট কেন্দ্রে।

68
Image Credit : Facebook

সভামঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ কবিতার কয়েকটি লাইন বলতে শোনা যায় তাঁকে। আর সেই লাইনগুলি বলার পরেই মোদী বলেন, ‘আমি আমার উচ্চারণ ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।’

78
Image Credit : BJP social media

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, এর অশোকনগরের সভাতেও বাংলা উচ্চারণ করতে গিয়ে কার্যত ‘হোঁচট’ খেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কেমন আছেন বারাসতবাসী? কেমন আছেন বসিরহাটবাসী (মোদী উচ্চারণ করেন কেমেন)।

88
Image Credit : X- Narendra Modi

তিনি বলেন আপানাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম ও আর ভালবাসা (মোদী উচ্চারণ করেন ভালোবাস)।’ আর তারপরেই পেরই বারুইপুরে সভা নিজেই নিজের বাংলা উচ্চারণ নিয়ে ক্ষমা চান মোদী।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
নরেন্দ্র মোদী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rejinagar Byelection: রেজিনগরে উপনির্বাচন শুরু হতেই অশান্তির অভিযোগ, পুলিশের হাতে আটক হুমায়ুন কবীর
Recommended image2
Today’s News in Bengali Live: Dilip Ghosh - আপের মতোই প্রাসঙ্গিকতা হারাচ্ছে ইন্ডিয়া জোট, তোপ দিলীপ ঘোষের
Recommended image3
Nandigram Byelection: নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন ঘিরে টানটান উত্তেজনা, সকাল থেকেই ভোটদানের লম্বা লাইন
Recommended image4
WB Weather: উৎসবের মরশুমে রৌদ্রঝলমল আবহাওয়া? বাড়ি থেকে বেরনোর আগে জানুন হাওয়া বদলের আপডেট
Recommended image5
News Round Up: ক্ষমতা বদল হতেই দলবদল কোয়েল মল্লিকের থেকে শুরু করে জুয়েল অ্যান্ড্রুর চোট! সারাদিনের খবর এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved