MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ২০২৬-এ বিধানসভা ভোটে বিজেপির মুখ কে? এখন থেকেই রণকৌশল তৈরি পদ্ম শিবিরে

২০২৬-এ বিধানসভা ভোটে বিজেপির মুখ কে? এখন থেকেই রণকৌশল তৈরি পদ্ম শিবিরে

আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে ২০২৬এর বিধানসভা নির্বাচন। তার আগে এখন থেকেই রণকৌশল তৈরি করছে বিজেপি। প্রচারের পাশাপাশি দলীয় কোন্দল মেটাতে তৎপর গেরুয়া শিবির। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 05 2025, 11:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বিধানসভা ভোট
Image Credit : Getty

বিধানসভা ভোট

বিধানসভা ভোটের আর এক বছরও বাকি নেই। কিন্তু এখন থেকেই বিজেপি ভোট রণকৌশল ঠিক করতে ব্যস্ত। ভোট প্রচারের পাশাপাশি নির্বাচনী কৌশলের ব্লু প্রিন্ট তৈরি করছে পদ্ম শিবির। তেমনই বলছে একটি সূত্র। ১৪১টি বিধানসভা কেন্দ্র ধরে ধরে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
প্রচার কৌশল
Image Credit : Asianet News

প্রচার কৌশল

বাংলা বিজেপি প্রচার কৌশলের ওপর বিশেষ জোর দিচ্ছে। বিজেপির একটি সূত্রের খবর বাংলা বিজেপি চলতি বছর অক্টোবরের শেষ বা নভেম্বর মাস থেকেই ভোট প্রচার শুরু করে দিতে পারে। অর্থাৎ উৎসবের মরশুমের পর থেকেই ভোট প্রচারের দামামা বাজাবে। আর সেই জন্য ইতিমধ্য়েই দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি।

Related Articles

Related image1
সম্মুখ সমরে মিঠুন-কুণাল! ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বিজেপি নেতা
Related image2
যুদ্ধের মেজাজে ডোনাল্ড ট্রাম্প? পেন্টাগনের নতুন নাম দিলেন 'যুদ্ধ মন্ত্রক'
36
 ভোটের মুখ মোদী
Image Credit : X-@BJP4India

ভোটের মুখ মোদী

বিজেপি সূত্রের খবর, রাজ্য বিজেপি নেতারা চাইছেন, এবার থেকে এই রাজ্যে এলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে জনসভা করেন তারই ব্যবস্থা করা। ইতিমধ্যেই দুর্গাপুর আর দমদমে সেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু দমদমের জনসভায় ভিড় না হওয়ায় কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে পদ্মশিবিরের। তাই রণকৌশল আগামী দিনে বদল করতে পারে বিজেপি। তেমনই বলছে নাম প্রকাশে অনুচ্ছুক পদ্ম শিবিরের এক নেতা।

46
মোদীর বাংলা সফর
Image Credit : X-@narendramodi

মোদীর বাংলা সফর

বিজেপি সূত্রের খবর, আগামী ১৪ সেপ্টেম্বর সেনার একটি অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ও মোদী যাতে একটি জনসভা করতে পারেন তার আবেদন আগেই জানিয়েছিল রাজ্য বিজেপির নেতারা। কিন্তু সেই কর্মসূচি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় বিজেপি। তেমনই বলছে একটি সূত্র। উল্টে দিল্লির বিজেপি বঙ্গ বিজেপিকে পরামর্শ দিয়েছে, এখন থেকেই একজোট হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। তাতেই বাড়বে আসন সংখ্যা।

56
প্রচারে প্রধান নরেন্দ্র মোদী
Image Credit : ANI

প্রচারে প্রধান নরেন্দ্র মোদী

বিজেপি সূত্রের খবর, অন্যান্য রাজ্যের মত বঙ্গেও বিজেপি ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর কথা ঘোষণা করবে না। নরেন্দ্র মোদীকে মুখ করেই নির্বাচনী লড়াইয়ে সামিল হবে। ভোটে জিতলে বিজেপি বিধাকরাই মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। নাম প্রকাশে অনৈচ্ছুক এক বিজেপি নেতা জানিয়েছেন, মোদী তাদের সবথেকে শক্তিশালী অস্ত্র। সেই কারণেই মোদীকে ভোট প্রচারে অনেক ভেবে চিন্তে ব্যবহার করা হবে।

66
আসন নিয়ে রণকৌশল
Image Credit : Asianet News

আসন নিয়ে রণকৌশল

বিজেপি সূত্রের খবর ১৪১টি বিধানসভা কেন্দ্র ধরে ধরে পর্যালোচনা করা হয়েছে। কোন আসনে বিজেপি শক্তিশালী তাও খতিয়ে দেখা হয়েছে। যেগুলিতে শক্তিশালী বা অল্পের জন্য গত নির্বাচনে হেরেছে বিজেপি সেগুলিতে প্রথম থেকেই জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি দোদুল্যমান হিসেবে চিহ্নিত রয়েছে ৪৭টি আসন। সেগুলিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে জনসংযোগে। বিজেপির একটি সূত্র বলছে যেগুলিতে বিজেপি শক্তিশালী নয়, সেগুলি নিয়ে এখন থেকে কোনও রণকৌশল তৈরি করা হবে না। আগামী বছরেই সেগুলি নিয়ে চিন্তাভাবনা করা হবে। তবে বঙ্গ বিজেপির কোন্দল মেটাতে প্রথমে বলা হয়েছে রাজ্য নেতৃত্বকে। তাহলে জয় সহজ হবে, তেমনই চিন্তাভাবনে গেরুয়া শিবিরের।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Malda: মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Recommended image2
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image3
Kolkata Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা
Recommended image4
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image5
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Related Stories
Recommended image1
সম্মুখ সমরে মিঠুন-কুণাল! ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বিজেপি নেতা
Recommended image2
যুদ্ধের মেজাজে ডোনাল্ড ট্রাম্প? পেন্টাগনের নতুন নাম দিলেন 'যুদ্ধ মন্ত্রক'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved