MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সম্মুখ সমরে মিঠুন-কুণাল! ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বিজেপি নেতা

সম্মুখ সমরে মিঠুন-কুণাল! ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বিজেপি নেতা

সম্মুখ সমরে বিজেপির মিঠুন চক্রবর্তী ও তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ। কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করলেন মিঠুন চক্রবর্তী। ১০০ কোটির মামলা নিয়ে বিচলিত নন কুণাল। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 05 2025, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সম্মুখ সমরে মিঠুন কুণাল
Image Credit : SOCIAL MEDIA

সম্মুখ সমরে মিঠুন-কুণাল

এবার সম্মুখ সমরে বিজেপির মিঠুন চক্রবর্তী ও তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ। কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করলেন মিঠুন চক্রবর্তী। তাও আবার ১০০ কোটি টাকার। পাল্টা আদালতে যাওয়ার কথা বললেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'দেখা হবে আদালতে।'

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
মামলার কারণ
Image Credit : SOCIAL MEDIA

মামলার কারণ

সংবাদ মাধ্যমে কুণাল ঘোষের মন্তব্যকে কেন্দ্র করেই মামলা করেছিলেন মিঠুন চক্রবর্তী। আদালতের নোটিশ পাঠিয়েছিলেন। কুণাল উত্তরও দিয়েছিলেন। কিন্তু তৃণমূলের কুণালের উত্তরে মোটেও সন্তুষ্ট হননি বিজেপির মিঠুন। আর সেই কারণেই তিনি মানহানির মামলা করে আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে এই ১০০ কোটি টাকার মানহানির মামলায় মোটেও বিচলিত হননি কুণাল ঘোষ।

Related Articles

Related image1
DA মামলার রফা হবে সোমবার? বিকাশ ভট্টাচার্যের কথায় আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা
Related image2
ভারতের নাগরিক হতে চান? CAA-র মাধ্য়মে আবদন করতে গেলে এইগুলি অবশ্যই লাগবে
36
মিঠুনের অভিযোগ
Image Credit : social medial

মিঠুনের অভিযোগ

মিঠুন চক্রবর্তীর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে কুণাল ঘোষ উদ্দেশ্যমূলকভাবে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে অসত্য ও কুরুচিকর মন্তব্য করছেন। মিঠুনের অভিযোগ, চিটফাণ্ড কেলেঙ্কারিতে জড়িত বলেও কুণাল মন্তব্য করেছেন। মিঠুনের ছেলে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেছেন কুণাল। যা সত্য নয়। স্ত্রী বেআইনি আর্থিক লেনদেনে যুক্ত বলেও মন্তব্য করেছিলেন কুণাল। যা মহাগুরু মিঠুন চক্রবর্তী মানতে নারাজ। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

46
মিঠুনের বক্তব্য
Image Credit : SOCIAL MEDIA

মিঠুনের বক্তব্য

মিঠুন চক্রবর্তী বলেছেন, কুণালের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কুণালের মন্তব্যের কারণে মিঠুনের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। মিঠুন জানান তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ। পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে সম্মান জয়ী। কুণালের এমন সব অসত্য মন্তব্যের জন্য তাঁকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। কুণালের মন্তব্যের কারণে নতুন চলচ্চিত্র এবং বিজ্ঞাপনের কাজে ব্যাঘাত ঘটেছে। তিনি জানিয়েছেন পেশাগত কারণেও কুণালের মন্তব্যের জন্য সমস্যায় পড়তে হচ্ছে। সেই কারণেই ক্ষতিপুরণ হিসেবে ১০০ টাকা দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন।

56
পাল্টা সওয়াল কুণাল
Image Credit : ANI

পাল্টা সওয়াল কুণাল

মিঠুনের মামলা প্রসঙ্গে কুণাল বলেছেন, 'যাঁর মান থাকে তিনি এতবার দলবদল করেন নাকি! কোর্টে দেখা হবে।' কুণাল আরও বলেছেন, তিনি ওঁর বিরুদ্ধে মামলা করেছেন। চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে ওঁর কী সংযোগ ছিল, সেটা তিনি কোর্টে বলবেন। তিনি সিবিআই তদন্ত চাইবেন।

66
৫০ হাজার টাকা দিয়ে মামলা
Image Credit : Asianet News

৫০ হাজার টাকা দিয়ে মামলা

হাইকোর্টের মামলা দায়ের করতে গেলে কোর্ট ফি দিতে হয়। কলকাতা হাইকোর্ট সূত্রের খবর মিঠুন এই মামলায় ৫০ হাজার টাকা কোর্ট ফি দিয়েছেন। সাধারণত এটি সর্বোচ্চ কোর্ট ফি হিসেবে ধার্য করা হয়।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মিঠুন চক্রবর্তী
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
RAIN: সাগরে নিম্নচাপের ঘনঘটা! ১৮ দিনে ৪র্থ নিম্নচাপ তৈরি হচ্ছে, বুধবার থেকেই কলকাতা-সহ বঙ্গে হাওয়া-বদল
Recommended image2
Mamata Attack: 'ওই বড় ইটের জন্যই বুকে ব্যথা', কনভয়ে হামলা নিয়ে অভিযোগে সরব মমতা বন্দ্য়োপাধ্যায়
Recommended image3
Yuvashakti Portal: কবে থেকে আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পে, কবে চালু হবে পোর্টাল? জানা গেল সময়!
Recommended image4
Cal HC Mosque Mike: ধর্মস্থান থেকে মাইক খোলার প্রতিবাদ, শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের
Recommended image5
DA Calculator: সেপ্টেম্বরের শুরুতেই মিলবে মহার্ঘ্যভাতা! আপনার বকেয়া কত, এখনই DA Calculator-এ দেখুন
Related Stories
Recommended image1
DA মামলার রফা হবে সোমবার? বিকাশ ভট্টাচার্যের কথায় আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা
Recommended image2
ভারতের নাগরিক হতে চান? CAA-র মাধ্য়মে আবদন করতে গেলে এইগুলি অবশ্যই লাগবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved