MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • BJP: সদস্যপদ সংগ্রহ অভিযানে বড় ধাক্কা, নিয়ম শিথিল করে লক্ষ্যপুরণে মরিয়া বঙ্গ বিজেপি

BJP: সদস্যপদ সংগ্রহ অভিযানে বড় ধাক্কা, নিয়ম শিথিল করে লক্ষ্যপুরণে মরিয়া বঙ্গ বিজেপি

লক্ষ্য অধরাই থেকে যাচ্ছে রাজ্য বিজেপির। এবার লক্ষ্য পুরণে নতুন উদ্যোগ নিয়েছে বিজেপি। সদস্য পদ সংগ্রহ অভিযানে লক্ষ্য পুরণে নতুন নিয়ম লাগু করেছে গেরুয়া শিবির। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 25 2025, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান
Image Credit : others

বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান

লক্ষ্য অধরাই থেকে যাচ্ছে রাজ্য বিজেপির। এবার লক্ষ্য পুরণে নতুন উদ্যোগ নিয়েছে বিজেপি। সদস্য পদ সংগ্রহ অভিযানে লক্ষ্য পুরণে নতুন নিয়ম লাগু করেছে গেরুয়া শিবির।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
লক্ষ্য
Image Credit : Asianet News

লক্ষ্য

লক্ষ্য় ছিল ৭০ হাজার সক্রিয় সদস্য। কিন্তু সেই লক্ষ্য অধরা থেকে গেছে।

310
প্রথম লক্ষ্য
Image Credit : our own

প্রথম লক্ষ্য

প্রথম মাপকাঠি ছিল দলের যে কর্মীরা ৫০ জন কে প্রাথমিক সদস্য জোগাড় করতে পারবেন তাঁরাই পাবেন সক্রিয় সদস্যপদ। কিন্তু সেই লক্ষ্য অনেকেই পুরাণ করতে পারেননি।

410
নিয়ম শিথিল
Image Credit : Getty

নিয়ম শিথিল

বিজেপি সূত্রের খবর, সে মাপকাঠি স্পর্শ করতে পারেনি অনেকেই। তাদের জন্যই নিয়ম শিথিল করা হয়েছে। যারা লক্ষ্য পুরাণ করতে পারেনি তাদের আবার নতুন করে নম্বর বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে।

510
কারণ
Image Credit : our own

কারণ

যথেষ্ট সংখ্যক বুথে পূর্ণাঙ্গ কমিটি গড়তে হলে সক্রিয় সদস্যসংখ্যার সঙ্গে আপস করা কঠিন। তাই মাপকাঠির নীচে থেকে যাওয়া কর্মীদের জন্য নিয়ম শিথিল করা হয়েছে।

610
সুযোগ পাচ্ছেন কতজন
Image Credit : our own

সুযোগ পাচ্ছেন কতজন

নতুন এই নিয়ম যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাাদের সংখ্যট নেহাতই নগণ্য নয়। কারণ প্রায় ৩০ হাজার বিজেপি কর্মীকে এই সুযোগ দেওয়া হয়েছে।

710
বুথ কমিটি গঠন করা হবে না
Image Credit : our own

বুথ কমিটি গঠন করা হবে না

বিজেপি সূত্রের খবর, রাজ্যে ৮০ হাজার বুথ রয়েছে। যার মধ্যে ১৭ হাজার বুথে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার বেশি। সেই এলাকায় বুথ কমিটি গঠন নাও হতে পারে। বাকি রয়েছে ৬২ হাজার বুথ।

810
বুথ সভাপতি
Image Credit : Getty

বুথ সভাপতি

২৫ জানুয়ারি অর্থাৎ আজ, শনিবারের মধ্যে বুথ স্তরে সভাপতি বাছাইয়ের কাজ শেষ করতে কেন্দ্রীয় বিজেপি নির্দেশ দিয়েছে। কিন্তু সবকটিতে সক্রিয় সদস্য নেই। ২৩ জানুয়ারি পর্যন্ত বঙ্গ বিজেপিতে সক্রিয় সদস্য নথিভুক্তির সংখ্যা ছিল ৪৩ হাজারের কাছাকাছি।

910
দুটি নিয়ম শিথিল
Image Credit : our own

দুটি নিয়ম শিথিল

প্রথমত, ২৫ জানুয়ারির মধ্যে সব বুথে সভাপতি বাছাই সেরে ফেলার যে কেন্দ্রীয় নির্দেশ ছিল, সেই অনুযায়ী চলা সম্ভব না হওয়ায় বুথ সভাপতি বাছাই তথা কমিটি গঠনের জন্য সময় বাড়াতে হচ্ছে। দ্বিতীয়ত, যে সময়সীমার মধ্যে ৫০ জন করে প্রাথমিক সদস্য জোগাড় করতে বলা হয়েছিল সক্রিয় সদস্যপদ পেতে ইচ্ছুক কর্মীদের, তা-ও বাড়ানো হচ্ছে।

1010
টার্গেট ৫০
Image Credit : our own

টার্গেট ৫০

বিজেপি সূত্রের খবর, এমন প্রায় ৩০ হাজার কর্মী রয়েছেন, যাঁরা ৫০ জন করে প্রাথমিক সদস্য জোগাড় করতে পারেননি। কিন্তু ৩০-এর উপর জোগাড় করেছেন। ওই কর্মীদের আবার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে তাঁদের দিয়ে ৫০ প্রাথমিক সদস্য জোগাড়ের লক্ষ্য পূরণ করিয়ে নেওয়া হবে। এই প্রক্রিয়া পুরোপুরি সফল হলে সক্রিয় সদস্যের সংখ্যা ৭০ হাজারে পৌঁছে যাবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Birbhum Blast: দুবরাজপুরে পরিত্যক্ত পোলট্রি ফার্মের পাশের ঘরে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল চাল
Recommended image2
Sonarpur News: কাউন্সিলারকে ‘চোর’ আখ্যা দিয়ে পোস্টার, মাকে মারধরের অভিযোগ, আটক ৩
Recommended image3
Sandeshkhali News: কাঠগড়ায় প্রাক্তন বিধায়ক, কানমারী মোহনবাগান ক্লাব থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল-কম্বল
Recommended image4
মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস, পাঠালেন আইনজীবী
Recommended image5
শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved