
Barasat : তুলসীর মালা পরা নিয়ে নিষেধাজ্ঞা! অবশেষে ক্ষমা চাইলেন প্রধান শিক্ষিকা
Barasat School News : বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরে তুলসীর মালা পরে স্কুলে আসা নিষিদ্ধ করেছিলেন প্রধান শিক্ষিকা ইন্দ্রানী দত্ত চক্রবর্তী। অভিযোগ, এমনকি এই নির্দেশ তিনি স্কুলের অভিভাবকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়েও জানিয়ে দেন।
Barasat School News : বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরে তুলসীর মালা পরে স্কুলে আসা নিষিদ্ধ করেছিলেন প্রধান শিক্ষিকা ইন্দ্রানী দত্ত চক্রবর্তী। অভিযোগ, এমনকি এই নির্দেশ তিনি স্কুলের অভিভাবক ও শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়েও জানিয়ে দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। সংবাদমাধ্যমের পক্ষ থেকে তার কাছে এই নিষেধাজ্ঞার কারণ জানতে চাওয়া হয়। পরবর্তীতে স্কুল পরিচালন সমিতির সভাপতি চম্পক দাস সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, প্রধান শিক্ষিকার এমন কথা বলা ঠিক হয়নি। এরপরেই এদিন প্রধান শিক্ষিকা এমন নির্দেশের জন্য ক্ষমা চেয়ে নেন।