বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিসকে পদ্মবিভূষণ সম্মান, ওআরএস ব্যবহারের প্রচারের জন্য ডঃ মহলানবিসকে এই সম্মানে ভূষিত

ওআরএসকে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয়েছে। ডাঃ মহলানবিস ওআরএস ব্যবহারের প্রচার করে অনেকের জীবন বাঁচিয়েছিলেন।

Share this Video

বুধবার কেন্দ্র সরকার পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করেছে। বাংলার সন্তান চিকিৎসক দিলীপ মহলানবিসকে মরণোত্তর পদ্মবিভূষণের জন্য নির্বাচিত করা হয়েছে। ওরাল রিহাইড্রেশন সলিউশন অর্থাৎ ওআরএস ব্যবহারের প্রচারের জন্য ডঃ মহলানবিসকে এই সম্মানে ভূষিত করা হবে। দিলীপ মহলানবিস গত বছরের অক্টোবরে ৮৭ বছর বয়সে মারা যান।

ওআরএসকে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয়েছে। ডাঃ মহলানবিস ওআরএস ব্যবহারের প্রচার করে অনেকের জীবন বাঁচিয়েছিলেন।

Related Video