
স্ত্রী নির্দল প্রার্থী, রাস্তা থেকে উদ্ধার স্বামীর ক্ষতবিক্ষত দেহ! চাঞ্চল্য বীরভূমের সারেন্ডায়
রাস্তা থেকে উদ্ধার নির্দল প্রার্থীর স্বামীর দেহ। মৃতের পরিবারের দাবি, দেহের পাশেই পড়েছিল গুলির খোল। মৃত নির্দল প্রার্থীর স্বামীর নাম দিলীপ মাহারা। বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামের ঘটনা।
রাস্তা থেকে উদ্ধার নির্দল প্রার্থীর স্বামীর দেহ। মৃতের পরিবারের দাবি, দেহের পাশেই পড়েছিল গুলির খোল। মৃত নির্দল প্রার্থীর স্বামীর নাম দিলীপ মাহারা। বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামের ঘটনা। মৃতের স্ত্রী বিজেপি প্রার্থী ছবি মাহারা হিংলো গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়ার জন্য বার বার চাপ দিচ্ছিল তৃণমূল। এদিন সন্ধ্যে থেকেই নিখোঁজ হয়ে যান নির্দল প্রার্থীর স্বামী। আজ সকালেই তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
Add Asianetnews Bangla as a Preferred Source
