MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • পর্যটন কেন্দ্র থেকে তীর্থস্থল হয়ে উঠেছে দিঘা, ৬ মাসে ৯০ লক্ষ ভক্ত! দৈনিক আয় ৪ লক্ষ টাকা

পর্যটন কেন্দ্র থেকে তীর্থস্থল হয়ে উঠেছে দিঘা, ৬ মাসে ৯০ লক্ষ ভক্ত! দৈনিক আয় ৪ লক্ষ টাকা

এতদিন বাঙালির কাছে দিঘা মানেই সমুদ্র সৈকত আর ঝাউবন। কিন্তু দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পরই চরিত্র বদলের পথে দিঘা। নিছকই পর্যটন কেন্দ্র আর থাকতে চাইছে না দিঘা। ধীরে ধীরে তৈরি হচ্ছে তীর্থক্ষেত্রে 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 23 2025, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
গন্তব্য দিঘা
Image Credit : ANI

গন্তব্য দিঘা

বাঙালিদের কাছে দুই দিনের ট্যুর মানেই গন্তব্য দিঘা। এমনিতেই কথায় রয়েছে বাঙালি মানেই 'দিপুদা', অর্থাৎ দিঘা-পুরী আর দার্জিলিং। এর বাইরে আর তেমনভাবে ভাবতে পারে না সাধারণ মধ্যবিত্ত বাঙালি। কিন্তু এবার বাঙালির প্রিয় গন্তব্যের চরিত্র বদল হচ্ছে

25
দিঘার চরিত্র বদল!
Image Credit : ANI

দিঘার চরিত্র বদল!

এতদিন বাঙালির কাছে দিঘা মানেই সমুদ্র সৈকত আর ঝাউবন। কিন্তু দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পরই চরিত্র বদলের পথে দিঘা। নিছকই পর্যটন কেন্দ্র আর থাকতে চাইছে না দিঘা। ধীরে ধীরে তৈরি হচ্ছে তীর্থক্ষেত্রে। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে ভিড় বাড়ছে সমুদ্র শহরে।

Related Articles

Related image1
সাগরে ফুঁসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'সেনিয়ার', নভেম্বরের শেষ সপ্তাহেই ল্যান্ডফল- জানুন ঝড়ের ঠিকানা
Related image2
নিয়োগে শূন্যপদ কমার জল্পনা ‘ভিত্তিহীন’ , ইন্ডিয়া চেম্বারের মঞ্চে বললেন শিক্ষাসচিব
35
পর্যটকের সংখ্যা বৃদ্ধি
Image Credit : ANI

পর্যটকের সংখ্যা বৃদ্ধি

রেকর্ড বলচে দিঘায় গত ৬ মাসে পর্যটকের সংখ্যা বেড়েছে। জগন্নাথ দেবের দর্শন পেতে গত ৬ মাসে দিঘায় গিয়েছেন প্রায় ৯০ লক্ষ ভক্ত। দিঘার সঙ্গে তাঁরা জগন্নাথ মন্দিরও দর্শন করেছেন। গত ৬ মাসে প্রায় প্রতিদিনই ৫০ হাজার ভক্ত দিঘার জগন্নাথ মন্দির দর্শন করেছেন। উৎসবের দিনগুলিতে পর্যটক বা দর্শনার্থীর সংখ্যা আরও বেশি থাকে।

45
জগন্নাথ মন্দিরের আয় বৃদ্ধি
Image Credit : Asianet News

জগন্নাথ মন্দিরের আয় বৃদ্ধি

জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, শুধুমাত্র প্রণামী বক্সেই নগদ জমা পড়ে ১ লক্ষ টাকারও বেশি। অর্থাৎ প্রণামী থেকেই আয় ১ লক্ষ বা তারও বেশি। অনুদান ও উপহার থেকে দৈনিক আয় হয় আরও ১ লক্ষ টাকা বা তারও বেশি। প্রসাদ বিক্রি থেকেও আয় হয়। সেখান থেকে দৈনিক আয় হয় ২ লক্ষ টাকা। অর্থাৎ দৈনিক ৪ লক্ষ টাকা আয় হয় জগন্নাথ মন্দিরের।

55
পর্যটন ব্যবসা চাঙ্গা
Image Credit : ANI

পর্যটন ব্যবসা চাঙ্গা

জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দিঘার পর্যটন ব্যবসা চাঙ্গা হয়েছে। তেমনই করছেন সংশ্লিষ্ট মহল। মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট দোকান। মন্দিরের সেবা ও নিরাপত্তা, সাফাইকর্মী, হাউস কিপিং- সব মিলিয়ে ১৭০ জন কর্মী রয়েছে। মন্দিরকে কেন্দ্র করে যেমন কর্মসংস্থান তৈরি হয়েছে, তেমনই আয় বেড়েছে দিঘার হোটেলগুলির। কারণ এখন বছরের নির্দিষ্ট সময় নয়, প্রায় সারা বছরই পর্যটকদের আসাযাওয়া লেগে রয়েছে দিঘায়।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
পূর্ব মেদিনীপুরে মহিলাকে গাছে বেঁধে মার, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
Recommended image2
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image3
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Recommended image4
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image5
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Related Stories
Recommended image1
সাগরে ফুঁসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'সেনিয়ার', নভেম্বরের শেষ সপ্তাহেই ল্যান্ডফল- জানুন ঝড়ের ঠিকানা
Recommended image2
নিয়োগে শূন্যপদ কমার জল্পনা ‘ভিত্তিহীন’ , ইন্ডিয়া চেম্বারের মঞ্চে বললেন শিক্ষাসচিব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved