হাত থেকেও অকেজো, পা দিয়ে লিখে মাধ্যমিকে বাজিমাত মেমারির জগন্নাথ মান্ডির

হাত থেকেও অকেজো, পা দিয়ে লিখে মাধ্যমিকে বাজিমাত। মাধ্যমিকে ২৫৮ নম্বর পেয়ে পাশ করল মেমারির জগন্নাথ মান্ডি। মেমারির নুদিপুর বিএস বিদ্যামন্দিরের ছাত্র জগন্নাথ মান্ডি। মেমারি ব্লকের সিমলা আদিবাসীপাড়ার বাসিন্দা জগন্নাথ

Share this Video

হাত থেকেও অকেজো, পা দিয়ে লিখে মাধ্যমিকে বাজিমাত। মাধ্যমিকে ২৫৮ নম্বর পেয়ে পাশ করল মেমারির জগন্নাথ মান্ডি। মেমারির নুদিপুর বিএস বিদ্যামন্দিরের ছাত্র জগন্নাথ মান্ডি। মেমারি ব্লকের সিমলা আদিবাসীপাড়ার বাসিন্দা জগন্নাথ। ছোট থাকতেই বাবা-মা ছেড়ে চলে যায় জগন্নাথকে। ঠাকুমা আর পিসি জগন্নাথের দেখাশুনা করেন। জগন্নাথ হাত দিয়ে কিছুই করতে পারেনা। মনের জোরে পা দিয়ে লিখে মাধ্যমিকে সাফল্য পায়। ভবিষ্যতে শিক্ষক হয়ে অসহায়দের পাশে দাড়াতে চায় জগন্নাথ। তার এই সাফল্যে খুশি প্রতিবেশীরা। 

Related Video