
SSC Exam : সেদিন ন্যাড়া হয়ে প্রতিবাদ করেছিলেন, আজ যোগ্য হয়েও রাসমণিকে বসতে হল পরীক্ষায়
SSC Exam : এসএসসি আন্দোলনের অন্যতম মুখ রাসমণি পাত্র আজ পাঁশকুড়া গার্লস হাই স্কুলে এসএসসি পরীক্ষায় বসলেন। ২০১৯ সাল থেকে চাকরির দাবিতে আন্দোলনে ছিলেন তিনি। আন্দোলনের ১০০০ দিনের মাথায় মাথা ন্যাড়া করে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন রাসমণি।
SSC Exam : এসএসসি আন্দোলনের অন্যতম মুখ রাসমণি পাত্র আজ পাঁশকুড়া গার্লস হাই স্কুলে এসএসসি পরীক্ষায় বসলেন। ২০১৯ সাল থেকে চাকরির দাবিতে আন্দোলনে ছিলেন তিনি। আন্দোলনের ১০০০ দিনের মাথায় মাথা ন্যাড়া করে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন রাসমণি। পরীক্ষার দিনেও তিনি জানান, কমিশনের ওপর আস্থা নেই তাদের। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বারবার ভঙ্গ হয়েছে, যোগ্য প্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও অভিযোগ করেন রাসমণি।