MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • তৃণমূল সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা নিতে চাইছেন না? কীভাবে সুবিধা নেওয়া বন্ধ করবেন, রইল পদ্ধতি

তৃণমূল সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা নিতে চাইছেন না? কীভাবে সুবিধা নেওয়া বন্ধ করবেন, রইল পদ্ধতি

আরজি করে ঘটে যাওয়া মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই চাইছেন এই সুবিধা ছেড়ে দিতে। এর জন্য কী পদ্ধতি রয়েছে, জেনে নিন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 28 2024, 10:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : facebook

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। যে প্রকল্প রাজ্যের মহিলাদের এক সময় ৫০০ ও ১০০০ টাকা করে দিত, এখন সেই টাকার অঙ্ক বেড়ে হয়েছে ১০০০ ও ১২০০ টাকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : facebook

প্রতি মাসে মাসে মহিলাদের জন্য সরকারের তরফ থেকে এমন টাকা বরাদ্দ করার পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের বিকল্প প্রকল্প এখন রাজ্যে নেই বললেই চলে।

310
Image Credit : facebook

তবে সাম্প্রতিককালে আরজি করে ঘটে যাওয়া মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর রীতিমতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

410
Image Credit : facebook

চারদিকে রব উঠছে লক্ষ্মীর ভান্ডারের টাকা না দিয়ে রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিক রাজ্য সরকার। এমনকি বহু ক্ষেত্রেই আরজি কর কাণ্ডের ঘটনার পর রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

510
Image Credit : Asianet News

সোশ্যাল মিডিয়ায় বহু মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি টাকা না নেওয়ার মতো কথাও বলছেন। আর এই বিষয়টি নিয়ে খোদ তৃণমূল নেতা কুনাল ঘোষও মুখ খুলেছেন।

610
Image Credit : facebook

তিনি সরকারের কাছে আবেদন রেখেছেন যাতে করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ত্যাগ করার জন্য আলাদা করে একটি ফর্ম বের করা হয়। তবে জেনে রাখা দরকার, কেউ যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিতে না চান তাহলে তার উপায় আগে থেকেই রয়েছে।

710
Image Credit : facebook

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে যেমন দুয়ারে সরকার থেকে শুরু করে বিডিও অফিস, এসডিও অফিস, কলকাতা পৌরসভার বোরো অফিসে গিয়ে ফর্ম ফিলাপ করতে হয় এবং প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করার জন্য আবেদন জানাতে হয়, ঠিক সেই রকমই এই প্রকল্পের সুবিধা কেউ নিতে না চাইলে এসডিও অফিসে গিয়ে জানাতে পারেন।

810
Image Credit : facebook

এক্ষেত্রেও আবেদন করার মতোই বিভিন্ন নথি জমা দিতে হয় এবং প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার ঘোষণা করতে হয়। নাম প্রকাশ না করলেও এমনটাই জানা গিয়েছে এক সরকারি আধিকারিকের থেকে।

910
Image Credit : Asianet News

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যখন চারদিকে আলোচনা শুরু হয়েছে, সেই সময়ে আবার জল্পনা শুরু হয়েছে এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়েও।

1010
Image Credit : stockPhoto

বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে এই প্রকল্পের টাকা রাজ্য সরকার ফের একবার বৃদ্ধি করতে পারে এবং তা খুব তাড়াতাড়ি। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
ভিড় সামাল দিতে নয়া উদ্যোগ, যান চলাচলের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ জারি করল সরকার
Recommended image2
DA Report: ডিএ মেটাতে খরচ ৮,১০৩ কোটি! সুপ্রিম কোর্টে রাজ্যের তৃতীয় রিপোর্ট দেখে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা
Recommended image3
Today’s News in Bengali Live: SIR নিয়ে বিরোধীদের পালটা দেবে BJP! বিজয়া দশমীর পরেই বড় প্রচারের ছক, কী রণকৌশল শাসক শিবিরের?
Recommended image4
Weather Updated: সপ্তমীর আনন্দ মাটি করতে ধেয়ে আসছে দুর্যোগ, দক্ষিণের একাধিক জেলায় জারি সতর্কতা
Recommended image5
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved