MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • সুকান্তকে সরিয়ে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য? আচমকাই দিল্লিতে নাড্ডার তলব

সুকান্তকে সরিয়ে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য? আচমকাই দিল্লিতে নাড্ডার তলব

বুধবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন হতে পারে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারা কারা ভোট দিতে পারবেন তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 01 2025, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
বুধবার সভাপতি নির্বাচন
Image Credit : Getty

বুধবার সভাপতি নির্বাচন

বুধবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন হতে পারে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারা কারা ভোট দিতে পারবেন তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

212
ভোটার ২৯৪
Image Credit : others

ভোটার ২৯৪

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বিজেপির ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে একজন করে বিজেপি সদস্য ভোট দিতে পারবেন।

Related Articles

Related image1
বিজেপির তদন্তকারী দল রাজনৈতিক পর্যটক ছাড়া কিছু নয়, কড়া সমালোচনা কুণাল ঘোষের
Related image2
DA দিতে কত টাকা খরচ হয় রাজ্য সরকারের? ৫টি তথ্য চেয়ে RTI দাখিল অর্থ দফতরে
312
সভাপতি কে?
Image Credit : Asianet News

সভাপতি কে?

কে হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তাই নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ সুকান্ত মজুমদারকে সরিয়ে নতুন কাউকে দয়িত্ব দেওয়া হতে পরে বলেও অনুমান করা হচ্ছে।

412
সুকান্তে বাধা
Image Credit : ANI

সুকান্তে বাধা

সুকান্ত মুজমদার বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি। ২০২৪ সালের ভোটে জিতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর রাজ্য সভাপতি থাকার ক্ষেত্রে বড় বাধা বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি। যদিও তিনি মন্ত্রী হওয়ার পরেও এক বছরের বেশি সময় ধরে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে রয়েছেন।

512
সভপতি পদের দৌড়ে
Image Credit : Getty

সভপতি পদের দৌড়ে

সুকান্ত মজুমদারকে সরিয়ে দেওয়া হলে বিজেপির কয়েক জন নেতা নেত্রী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন। সবথেকে বেশি জল্পনা হচ্ছে শমীক ভট্টাচার্যের নাম নিয়ে। এছাড়াও দৌড়ে রয়েছেন অগ্নিমিত্রা পল। তিনি আবার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট।

612
এগিয়ে শমীক
Image Credit : Asianet News

এগিয়ে শমীক

বিজেপি সূত্রের খবর সভাপতি হওয়ার ক্ষেত্রে এগিয়ে শমীক ভট্টাচার্য। তিনি বিজেপির আদি নেতা। আরএসএস-এর সঙ্গে সুসম্পর্ক রয়েছে। বর্তমানে রাজ্য সভার সাংসদ। দিল্লি যোগও যথেষ্ট শক্তপোক্ত। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র।

712
অপারেশন সিঁদুরের দলে
Image Credit : Asianet News

অপারেশন সিঁদুরের দলে

শমীক ভট্টাচার্য অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বিদেশে প্রচার করার জন্য কেন্দ্র যে একাধিক দল গঠন করেছিল তারই একটির সদস্য ছিলেন শমীক ভট্টাচার্য

812
নাড্ডার তলব
Image Credit : Asianet News

নাড্ডার তলব

শমীক ভট্টাচার্যই যে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন সেই জল্পনা আরও জোরাল করেছেন দিল্লি থেকে নাড্ডার তলব। সোমবারই দিল্লিতে তলব করা হয়েছে শমীককে। যদিও গোটা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিল বিজেপি। যদিও আজই দিল্লি থেকে কলকাতা ফিরছেন শমীক।

912
নাড্ডার বাড়িতে বৈঠক
Image Credit : Asianet News

নাড্ডার বাড়িতে বৈঠক

বিজেপি সূত্রের খবর সোমবার সন্ধ্যের পরে নাড্ডার বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য। সেখানে ডাকা হয়েছিল রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের দায়িত্বে থাকা রবিশঙ্কর প্রসাদকেও। তাতেই রাজনৈতিক মহলের অনুমান শমীককেই বঙ্গ বিজেপির সভাপতি করা হতে পারে।

1012
সক্রিয় বিজেপি নেতা
Image Credit : Asianet News

সক্রিয় বিজেপি নেতা

দীর্ঘ দিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত শমীক ভট্টাচার্য। এই রাজ্যে যখন বিজেপির এত রমরমা ছিল না তখন থেকেই তিনি বিজেপির সক্রিয় সদস্য। আদি বিজেপি হলেও নব্যদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। ৮-১০ মাসের মধ্যেই তাঁকে ঘর গোছাতে হবে।

1112
চ্যালেঞ্জ কঠিন
Image Credit : Getty

চ্যালেঞ্জ কঠিন

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে নতুন দায়িত্ব পেয়ে বিজেপির ঘোর গোছাতে হবে শমীক ভট্টাচার্যকে। এখন দেখার তিনি কতটা নিপুন হাতে গেরুয়া শিবিরকে এগিয়ে নিয়ে যেতে পরেন।

1212
বিজেপির ভোট - সূচি
Image Credit : our own

বিজেপির ভোট - সূচি

সুনীল বনসল বঙ্গ বিজেপির পরবর্তী মেয়াদের সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট রাজ‍্য নেতৃত্বকে জানিয়েছেন। তা হল ২ জুলাই সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ। ৩ জুলাই সভাপতির নাম ঘোষণা আর সভাপতি বরণ অনুষ্ঠান।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
সুকান্ত মজুমদার
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
পূর্ব মেদিনীপুরে মহিলাকে গাছে বেঁধে মার, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
Recommended image2
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image3
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Recommended image4
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image5
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Related Stories
Recommended image1
বিজেপির তদন্তকারী দল রাজনৈতিক পর্যটক ছাড়া কিছু নয়, কড়া সমালোচনা কুণাল ঘোষের
Recommended image2
DA দিতে কত টাকা খরচ হয় রাজ্য সরকারের? ৫টি তথ্য চেয়ে RTI দাখিল অর্থ দফতরে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved