MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ইডির কাছে গোপন তথ্য ফাঁস করলেন শেখ শাহজাহান! সন্দেশখালিতে কীভাবে সন্ত্রাস চালাত তৃণমূল, কীর্তি প্রকাশ্যে

ইডির কাছে গোপন তথ্য ফাঁস করলেন শেখ শাহজাহান! সন্দেশখালিতে কীভাবে সন্ত্রাস চালাত তৃণমূল, কীর্তি প্রকাশ্যে

সন্দেশখালির ত্রাস ছিলেন বছরের পর বছর ধরে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের দাপটে এক ঘাটে বাঘে গরুতে জল খেত। তিনি আজ ইডির হেফাজতে শ্রীঘরে। তবে কথার দাপট যে কমেনি, তা ফের প্রমাণ করে দিলেন শাহজাহান।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 15 2024, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

ইডির কাছে গোপন কথা বলে ফেললেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান। সেই শুনে নাকি চোখ কপালে উঠেছে ইডির তাবড় কর্তাদের। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান। সেখানেই বারে বারে ভোলবদল করে বক্তব্য রাখছেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Social Media

শাহজাহান কখনও চাইছেন ক্ষমা, কখনও তার চোখে জল দেখা যাচ্ছে। এরই মধ্যে ইডি সূত্রে খবর, জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই শেষ কথা। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ, কে কোন পদে দাঁড়াবেন, কে নির্বাচিত হবেন, সব তার হাতে ছিল।

38
Image Credit : social media

ইডির দাবি, জেরায় শাহজাহান সাফ জানিয়েছেন সন্দেশখালিতে নাকি তিনিই সব ঠিক করে দেন। সূত্রের খবর, আদালতে ইডি তাদের বক্তব্য লিখিত আকারে জমা দিয়েছে, শাহজাহানের এই দাবির উল্লেখও সেখানে রয়েছে।

48
Image Credit : social media

এরই মধ্যে শনিবার আবার জানা গিয়েছে, কুন্তলদের কায়দাতেই হেফাজতে থাকাকালীন ইডির বিরুদ্ধে চিঠি লিখেছেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনে চিঠি লিখেছেন সন্দেশখালির ‘বাদশা’।

58
Image Credit : Asianet News

অন্যদিকে শাহজাহানের দাবি, ইডি হেফাজতে তাকে দিয়েছি জোর করে বয়ান লিখিয়ে নেওয়া হয়েছে। শনিবারই এই নিয়ে ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয়েছেন শাহজাহান। ইডিকে দেওয়া বয়ান তিনি প্রত্যাহার করতে চাইছেন বলেও জানিয়েছেন শাহজাহান।

68
Image Credit : Asianet News

শনিবার সন্দেশখালি মামলার শুনানিতে ইডির আইনজীবী আদালতে জানান, জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই সব। পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত কে প্রার্থী হবেন, কে ভোটে জিতবেন এই সব বিষয়েই সিদ্ধান্ত নিতেন তিনি।

78
Image Credit : Social media

শাহজাহানের দাবি একেবারে তৃণমূল স্তর থেকে উচ্চ পর্যায়েও তার হাত ছিল। এমনকি তৃণমূলের হেভিওয়েট নেতারাও স্থানীয় বিষয়ে তার কথাতেই চলতেন বলে দাবি করেন শাহজাহান। যদিও আদালতে শাহজাহানের আইনজীবীর পাল্টা দাবি, ইডি হেফাজতে তার মক্কেলকে চাপ দিয়েছি ভয় দেখিয়ে জোর করে বয়ান লিখিয়ে নেওয়া হয়েছে।

88
Image Credit : Asianet News

বয়ান না দিলে তাকে এবং তার পরিবারের সদস্যদের মিথ্যা মাদক এবং মহিলা পাচার মামলায় ফাঁসানো হবে বলে ইডি ভয় দেখানোয় শাহজাহান বাধ্য হয়ে বয়ান দিয়েছে। ওই বয়ান প্রত্যাহার করতে চেয়েছেন শাহজাহান।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Anubrata Mondal TMC: "শেষদিকে উনি যে কার পাল্লায় পড়লেন? সম্মান না পেলে আর দল করব না!" চুপসে গেলেন অভিমানী অনুব্রত
Recommended image2
Anubrata Mondal: বেসুরো অনুব্রত! তৃণমূলের ভরাডুবির জন্য সরাসরি আইপ্যাককে ধুয়ে দিলেন কেষ্ট
Recommended image3
অন্নপূর্ণা ফর্মে সই করার আগে এই খবরটা পড়ুন, মাত্র ১৬ দিনেই ৩ কোটি বাংলার মানুষের ডেটা সরকারের হাতে! কীভাবে?
Recommended image4
Annapurna Bhandar: দারুণ খবর! ফর্ম ফিলআপ হল আরও সহজ, অন্নপূর্ণা যোজনা নিয়ে জারি নতুন নিয়মাবলী
Recommended image5
Yuva Shakti: যুবশক্তি নিয়ে বড় আপডেট! যে সুবিধাগুলি অবশ্যই পাবেন যুবক-যুবতীরা, সঙ্গে আছে তো এই ডকুমেন্টগুলো?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved