চাঞ্চল্যকর স্বীকারোক্তি! SIR-এর ভয়ে ফের হাকিমপুর সীমান্তে ভিড়, তেঁতুলিয়া ব্রিজে কড়া তল্লাশি

SIR in West Bengal : বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অধীনে তেঁতুলিয়া ব্রিজে এখন জোরদার নাকা তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং পাচার রুখতেই এই বিশেষ নজরদারি চলছে।

Share this Video

প্রতিদিনের মতো, সীমান্তমুখী বাস ও অন্যান্য যানবাহন থামিয়ে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাদের জিনিসপত্র, বিশেষত ব্যাগ ও কাপড়ের ভাঁজে কোনো গোপন বা অবৈধ জিনিস রাখা আছে কিনা, তা পরীক্ষা করা হচ্ছে। এই তল্লাশিতে পুরুষ কনস্টেবলদের পাশাপাশি মহিলা পুলিশকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

রাজ্যপালের পরিদর্শনের পরেও হাকিমপুর সীমান্তে বাংলাদেশে প্রত্যাবর্তনে ইচ্ছুক অনুপ্রবেশকারীদের ভিড় অব্যাহত থাকায় এই নাকা চেকিং আরও কঠোর করা হয়েছে। পুলিশ নিশ্চিত করতে চাইছে যে সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের অবৈধ কার্যকলাপ বা নিষিদ্ধ দ্রব্যের লেনদেন না ঘটে।

Related Video