MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Abhijit Ganguly: চাকরিহারাদের চাকরি ফেরাতে 'পরামর্শ' অভিজিতের, মমতাকে 'দিদি' বললেন বিজেপি সাংসদ

Abhijit Ganguly: চাকরিহারাদের চাকরি ফেরাতে 'পরামর্শ' অভিজিতের, মমতাকে 'দিদি' বললেন বিজেপি সাংসদ

Abhijit Ganguly: মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)সঙ্গে প্রাক্তন বিচারপতি তথা অভিজিৎ (Abhijit Ganguly)গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই অম্লমধুর। বিচারপতি থাকাকালীন অভিজিতের একাধিক রায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের অস্বস্তি বাড়িয়েছিল। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 05 2025, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
মমতা অভিজিৎ সম্পর্ক
Image Credit : Asianet News

মমতা-অভিজিৎ সম্পর্ক

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন বিচারপতি তথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই অম্লমধুর। বিচারপতি থাকাকালীন অভিজিতের একাধিক রায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের অস্বস্তি বাড়িয়েছিল। তেমনই রাজনীতির ময়দানেও অভিজিৎ অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
মমতাকে 'দিদি'বললেন অভিজিৎ
Image Credit : Asianet News

মমতাকে 'দিদি'বললেন অভিজিৎ

সেই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি 'দিদি' বলে সম্বোধন করলেন। কেন তিনি দিদি বলেছেন তার কারণও নিজেরেই জনিয়েছেন।

Related Articles

Related image1
Viral Video: 'লজ্জা করে না... ৭ তারিখে বোঝাবে', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আইনজীবী ফিরদৌস সামিমের ভিডিও
Related image2
Abhijit Ganguly: 'ভদ্রমহিলা ব্যাপক জোচ্চুরি করেছেন', SSC রায় নিয়ে মমতাকে ধুয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
312
বিপন্ন ২৬ হাজারের জীবন
Image Credit : ANI

বিপন্ন ২৬ হাজারের জীবন

সুপ্রিম কোর্টের রায়ে সদ্যো চাকরিহারা রাজ্যের প্রায় ২৬ হাজার শক্ষিক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। শুধু তাই নয়, অযোগ্যদের বেতনও সুদ সমেত ফেরতের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

412
চাকরি এখনও বাঁচান যায়
Image Credit : Asianet News

চাকরি এখনও বাঁচান যায়

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি এখনও যোগ্যদের চাকরি বাঁচান যায়। কী করে চাকরি বাঁচান যায় তারও পরামর্শ দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।

512
অভিজিতের মত
Image Credit : Asianet News

অভিজিতের মত

সুপ্রিম কোর্টের ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল সম্পর্কে রায় দিতে গিয়ে অভিজিৎ বলেন 'আমি যতদূর বুঝেছি য়াঁরা জালিয়াতি করে চাকরি পেয়েছেন ও যাঁরা সত্যি সৎভাবে চাকরি করতে এসেছে তাদের আলাদা করা আজও সম্ভব।'

612
মুখ্যমন্ত্রীর কাছে আবেদন
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রীর কাছে আবেদন

এখানেই শেষ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে চাকরিহারাদের বাঁচাতে একটি কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন। সেই কমিটির মাধ্যমেই সমস্যা সমাধান করতে আবেদন জানিয়েছেন।

712
রাজনীতির উর্ধ্বে উঠে...
Image Credit : Asianet News

রাজনীতির উর্ধ্বে উঠে...

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে আজ আমি দিদি বলেই সম্বোধন করব। যেহেতু রাজনীতির উর্ধ্বে উঠতে বলেছি। দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন।'

812
কেন কমিটি গঠন
Image Credit : Asianet News

কেন কমিটি গঠন

কেন কমিটি গঠন করতে হবে তারও উত্তর দিয়েছেন। অভিজিৎ বলেছেন, 'আমি মনে করি , আমি যতদূর জানি, আমি যতদূর বুঝেছি যারা জালিয়ারি করে চাকরি পেয়েছেন ও যারা সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাঁদের আলাদা করা সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না। '

912
উদ্ধার করতে হবে
Image Credit : Asianet News

উদ্ধার করতে হবে

অভিজিৎ আরও বলেন, যারা চাকরি হারিয়েছে তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। তাদের উদ্ধারই একমাত্র লক্ষ্য।

1012
কমিটির সদস্য
Image Credit : Asianet News

কমিটির সদস্য

অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন কমিটির সদস্য কারা কারা হবে। তিনি বসেছেন, আমি বলব, একটি কমিটি গঠন করুন। যাঁর মাথায় চেয়ারম্যান হিসাবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন। যেখানে বিকাশরঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন। যেখানে আমি থাকতে পারি এবং যাঁরা মূল মামলাগুলি করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামিম..এঁরা থাকতে পারেন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্য়ান এবং তাদের আইনজীবী থাকতে পারেন। এটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বের করে যদি আমরা একটা তালিকা তৈরি করতে পারি, যাঁরা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন ...আমি আজ আবার বলছি, আজ কাউকে দোষ দিতে চাই না।

1112
রাজনীতির উর্ধ্বে উঠতে আবেদন
Image Credit : Asianet News

রাজনীতির উর্ধ্বে উঠতে আবেদন

অভিজিৎ বলেছেন, 'এসব দোষ-গুণের ঊর্ধ্বে উঠে আমাদের কাজগুলো করতে হবে। ২৬ হাজার ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারব বলে আমি আজও মনে করি।'

1212
পাল্টা জবাব তৃণমূলের
Image Credit : Asianet News

পাল্টা জবাব তৃণমূলের

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি ওঁর কথার জবাব দিতে চাই না। বিচারপতি হিসাবে পদত্যাগ করে বিজেপির প্রার্থী হয়ে লোকসভায় নির্বাচিত হয়ে...তিনি এ সম্পর্কে যত কম কথা বলেন ততই ভালো।'

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News live: সিসিটিভি ফুটেজ হাতে পেল পুলিশ, স্থির হল তদন্ত কমিটির নতুন চেয়ারম্যানের নাম
Recommended image2
Investment in West Bengal: রাজ্যে বিরাট বিনিয়োগ করতে চলেছে L&T! বড় ঘোষণা শুভেন্দুর, কবে হচ্ছে উদ্বোধন?
Recommended image3
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস এখনও Under Process? টাকা পেতে কী করবেন?
Recommended image4
Nabanna Holidays: মাসের শেষে ছুটির বন্যা! চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ রাজ্যের সমস্ত সরকারি দফতর, কবে কবে ছুটি?
Recommended image5
Rain Alert: ভাদ্রের ভ্যাপসা গরম থেকে মুক্তি! সাগরে নিম্নচাপের ঘনঘটা, ৪ জেলায় সতর্কতা জারি
Related Stories
Recommended image1
Viral Video: 'লজ্জা করে না... ৭ তারিখে বোঝাবে', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আইনজীবী ফিরদৌস সামিমের ভিডিও
Recommended image2
Abhijit Ganguly: 'ভদ্রমহিলা ব্যাপক জোচ্চুরি করেছেন', SSC রায় নিয়ে মমতাকে ধুয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved