মুসলিম যুবকদের জামিন দিয়ে, হিন্দুদের আটকে রাখা! গর্জে উঠলেন শুভেন্দু

রবিবার হাওড়ার বাউড়িয়ায় থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাউড়িয়া থানার ভিতরে ঢুকে পুলিশের মুখোমুখি হন তিনি। শুভেন্দুর অভিযোগ, হিন্দু সমাজের উপর পুলিশ মিথ্যা মামলা চাপিয়ে দিচ্ছে।

Share this Video

রবিবার হাওড়ার বাউড়িয়ায় থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাউড়িয়া থানার ভিতরে ঢুকে পুলিশের মুখোমুখি হন তিনি। শুভেন্দুর অভিযোগ, হিন্দু সমাজের উপর পুলিশ মিথ্যা মামলা চাপিয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষকে জেলে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, “যে অশান্তি হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে একতরফাভাবে নির্দোষ হিন্দুদের ফাঁসানো হচ্ছে। বাউড়িয়া সহ রাজ্যের একাধিক জায়গায় এই পুলিশি অত্যাচার চলেছে। আমি প্রতিবাদ করতেই থানায় এসেছি।”

বিরোধী দলনেতার এই থানা অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির বহু কর্মী-সমর্থক। বাউড়িয়া থানার বাইরে ছিল কড়া পুলিশি প্রহরা। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, তা নিশ্চিত করতে বাউরিয়া থানার নিরাপত্তা জোরদার করা হয়। শুভেন্দুর এই পদক্ষেপকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Video