
Suvendu on OBC Case : ওবিসি মামলায় হাইকোর্টে ল্যাজে-গোবরে রাজ্য! ধামাকা এন্ট্রি নিলেন শুভেন্দু
Suvendu Adhikari on OBC Case : মঙ্গলবার কালীগঞ্জে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে অংশ নেন তাঁরা। সাংবাদিক বৈঠকে ওবিসি (OBC) সংরক্ষণ মামলাকে হাতিয়ার করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari on OBC Case : মঙ্গলবার কালীগঞ্জে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে অংশ নেন তাঁরা। সাংবাদিক বৈঠকে ওবিসি সংরক্ষণ মামলাকে হাতিয়ার করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। তিনি বলেন, "ওবিসি ইস্যুতে রাজ্য সরকারের প্রতারণা ধরা পড়েছে আদালতে। তৃণমূল জনগণকে বিভ্রান্ত করছে।" প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে ১৪০টি জনজাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।