Malda : মালদায় ইভটিজিং থেকে রণক্ষেত্র, পুলিশের উপর হামলা, গ্রেফতার ৫

Malda : মালদার হরিশ্চন্দ্রপুরে তরুণীকে ইভটিজিংকে কেন্দ্র করে গ্রামে সালিশি সভা থেকে অশান্তি। অভিযুক্তকে উদ্ধারে গিয়ে গ্রামবাসীর হামলায় আহত পুলিশ, ভাঙচুর গাড়ি। জখম আইসি-সহ একাধিক পুলিশকর্মী। ঘটনায় গ্রেফতার ৫, শুরু রাজনৈতিক চাপানউতোর।

Share this Video

মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগরে ইভটিজিংকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি। অভিযোগ, মাঠে গরু বাঁধতে গিয়ে এক তরুণীকে স্থানীয় এক যুবক মোবাইল নম্বর চায়, অস্বীকার করলে অশালীন আচরণ করে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হলেও, স্থানীয় তৃণমূল নেতার চাপে গ্রামে সালিশি সভা বসে। সেখানে অভিযুক্তকে মারধর করা হলে পুলিশ তাকে উদ্ধার করতে যায়। সেই সময় পুলিশকে ঘিরে ধরে গ্রামবাসীরা। বাঁশ, লাঠি ও ইট-পাথর দিয়ে হামলা চালানো হয়, ভাঙচুর হয় পুলিশের গাড়ি। ঘটনায় আইসি-সহ একাধিক পুলিশকর্মী আহত হন, হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে, পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে পরিবেশ, শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Related Video