'৩৪ বছর ধরে সিপিএম দিয়েছে, সুযোগ পেলে তৃণমূলকর্মীদের আমি চাকরি দেব', মদনের মন্তব্যে শোরগোল!

'৩৪ বছর ধরে CPM দিয়েছে, সুযোগ পেলে তৃণমূলকর্মীদের আমি চাকরি দেব', মদনের মন্তব্যে শোরগোল! ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্য মদন মিত্রর। তিনি বলেন, ‘আমাদের বহু ছেলে সিপিএম-এর ৩৪ বছরে চাকরি পায়নি। কয়েক কোটি বেকার রেখে সিপিএম চলে গিয়েছে।’

Share this Video

'৩৪ বছর ধরে CPM দিয়েছে, সুযোগ পেলে তৃণমূলকর্মীদের আমি চাকরি দেব', মদনের মন্তব্যে শোরগোল! ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্য মদন মিত্রর। তিনি বলেন, 'আমাদের বহু ছেলে সিপিএম-এর ৩৪ বছরে চাকরি পায়নি। কয়েক কোটি বেকার রেখে সিপিএম চলে গিয়েছে। বেকার কি চিরকাল বেকার থাকবে? নিয়ম-নীতি মেনে, নির্দিষ্ট প্রক্রিয়ায়, যোগ্যতমদের বঞ্চিত না করে যদি তৃণমূল কর্মীদের চাকরি দেওয়া হয়, সেটা অন্যায় নয়। আবার চাকরি দেব। ২০০২ থেকে ৩৪ বছর ধরে সিপিএম চাকরি দিয়ে এসেছে। দিল্লিতে বিজেপি একতরফা করে যাচ্ছে। আর তৃণমূলের কর্মীরা চাকরি পাবেন না! আমি সুযোগ পেলে আবার তৃমূলকর্মীদের চাকরি দেব।' বিস্ফোরক মন্তব্য মদনের। 

Related Video