MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ‘এতও ভয় কেন বাবা?’ ত্রিপুরার মঞ্চ থেকে বিজেপিকে কার্যত তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

‘এতও ভয় কেন বাবা?’ ত্রিপুরার মঞ্চ থেকে বিজেপিকে কার্যত তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

‘এরা একমাত্র ভয় পায় তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলই একমাত্র দল, যে বুক চিতিয়ে লড়াই করছে,’ পাঁচ বছরের তথ্য পরিসংখ্যান দিয়ে ‘জুমলার সরকার’-কে ‘ল্যাজে-গোবরে’ করার হুঁশিয়ারি অভিষেকের।  

2 Min read
Author : Web Desk - ANB
Published : Feb 10 2023, 07:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : aitc

সামনেই ত্রিপুরা বিধানসভা ভোট আসন্ন। ইতিমধ্যে ইস্তেহার প্রকাশ করে দিয়েছে রাজ্যের প্রধান দুই যুযুধান পক্ষ তৃণমূল ও বিজেপি। তারপর আজ, ১০ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট প্রচারে গিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর-পূর্বের রাজ্য থেকে আবার বিভিন্ন ইস্যুতে গেরুয়া শিবিরকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের সাংসদ। এমনকী বামেদের ২৫ বছরের শাসনাধীনের চেয়েও পাঁচ বছর রাজত্ব করে বিজেপি যে ত্রিপুরার বেশি ক্ষতি করেছে, সেই কথাও জনসাধারণের উদ্দেশে জানান তিনি। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার প্রতিবেশী এই পাহাড়ি রাজ্যে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে কার্যত তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

‘কমলপুর বাঁধো জোট, জোড়াফুলে সব ভোট’, এই স্লোগানেই শুক্রবার মুখর হয়ে উঠল কমলপুরে তৃণমূলের জনসভা। কেন্দ্রের ‘ডবল ইঞ্জিন সরকারের ফাঁদ’ এবং তাতে ত্রিপুরাবাসীর পা দেওয়া নিয়ে মানুষকে সচেতন করলেন তৃণমূল নেতা। আসন্ন নির্বাচনে ‘ভাঁওতাবাজ বিজেপি’-কে যোগ্য জবাব দেওয়ার হুঙ্কার শোনা গেল তাঁর গলায়।

37
Image Credit : aitc

সাধারণ ভোটারদের উদ্দেশ করে তিনি বলেন, ‘‌আপনারা জোট বাঁধুন। যদি ভারতীয় জনতা পার্টি আবার জেতে তাহলে রান্নার গ্যাস, পেট্রোল–ডিজেলের দাম বাড়বে। বিজেপি হারলে রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের দাম আর বাড়বে না। বিজেপি যত হেরেছে মূল্যবৃদ্ধি তত কমেছে। বিজেপিকে হারান, দেখবেন মূল্যবৃদ্ধি কমে গিয়েছে।’‌

47
Image Credit : Asianet News

মূল্যবৃদ্ধি কমার প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে বলেন, বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে হারার পরেই ত্রিপুরায় পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে দিয়েছিল বিজেপি সরকার। এখানে আরও বিরোধী দল রয়েছে। কিন্তু শুধু তৃণমূল কংগ্রেসের চাপের সামনে নত হয়েই মুখ্যমন্ত্রীকে বদল করতে বাধ্য হয়েছে বিজেপি। 
 

57
Image Credit : Asianet News

ত্রিপুরায় তাঁর সভার আয়োজন করতে না দেওয়া প্রসঙ্গে ত্রিপুরার শাসকদল বিজেপিকে উদ্দেশ করে তাঁর স্পষ্ট কটাক্ষ, ‘এতও ভয় কেন বাবা?’ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘এরা একমাত্র ভয় পায় তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলই একমাত্র দল, যে বুক চিতিয়ে লড়াই করছে।’ উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্যে বামফ্রন্ট সরকারকে হারিয়ে সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। আর ২০২২ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ফলপ্রকাশ ২ মার্চ।

67
Image Credit : Asianet News

শুক্রবার ত্রিপুরার কমলপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুমন দে-র সমর্থনে ভোটপ্রচারে আসেন ডায়মন্ডহারবারের সাংসদ। সেখানে তিনি বলেন, ‘‌বাংলা এখন কত এগিয়ে গিয়েছে। আর বিজেপি শাসনে পিছিয়ে গিয়েছে ত্রিপুরা। সিপিএম আমলে এক জঘন্য পরিস্থিতি তৈরি হয়েছিল ত্রিপুরায়। কিন্তু তার থেকেও ক্ষতি গত ৫ বছরে বিজেপির ডবল ইঞ্জিন সরকার করেছে। মানুষ বিজেপির ফাঁদে পা দিয়েছে। আইনশৃঙ্খলা থেকে শুরু করে অর্থনীতি, পাঁচ বছরে সবক্ষেত্রে পিছিয়ে দিয়েছে বিজেপি। 

77
Image Credit : Asianet News

ইডি বা সিবিআই দ্বারা পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের নেতাদের গ্রেফতার বা নজরদারি করা প্রসঙ্গে তিনি বিজেপিকে সতর্ক করে বলেন, ‘কারও কাছে মাথা নত করবে না তৃণমূল কংগ্রেস।’‌ ত্রিপুরার শাসনকালে পাঁচ বছরের তথ্য পরিসংখ্যান দিয়ে ‘জুমলার সরকার’-কে ‘ল্যাজে-গোবরে’ করার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Train Cancel: যাত্রী ভোগান্তি! টানা এক সপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল, রইল তালিকা
Recommended image2
Baduria: পুর চেয়ারম্যান গ্রেফতার হতেই উদ্ধার লক্ষ লক্ষ টাকা, TMCর কেলেঙ্কারির বড় পর্দা ফাঁস
Recommended image3
FIFA World Cup 2026: বিনামূল্যে দেখাতে হবে ফুটবল বিশ্বকাপ, কেন্দ্রীয় মন্ত্রককে চিঠি দিল বাম ছাত্র সংগঠন এসএফআই
Recommended image4
Shamik Bhattacharya: জমি নীতিতে বড় পরিবর্তন, রাজ্যে শিল্প-বিনিয়োগ নিয়ে বড় বার্তা শমীকের
Recommended image5
হাতে আর ৫ দিন! অন্নপূর্ণা ভাণ্ডার পেতে দ্রুত সেড়ে নিন এই কাজ, না-হলে বাতিল হতে পারে আপনার অ্যাকাউন্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved