MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • পাখির চোখ বিধানসভা ভোট, জানুয়ারি থেকেই জেলা সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

পাখির চোখ বিধানসভা ভোট, জানুয়ারি থেকেই জেলা সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee News: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর আর মাত্র মাস চারেক বাকি। তাই তো নতুন বছরের শুরু থেকে একেবারে গোড়া থেকে মাটি শক্ত করতে জেলা সফরে বেরোচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানুন বিশদে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 28 2025, 07:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পাখির চোখ বিধানসভা ভোট ২০২৬
Image Credit : ANI

পাখির চোখ বিধানসভা ভোট ২০২৬

বছর ঘুরলেই রাজ্যজুড়ে বেজে যাবে ভোটের দামামা। তার আগে নিজেদের ময়দানের মাটি শক্ত করতে এবার নতুন বছরের শুরু থেকেই আসরে নামছেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই মাসজুড়ে নানা কর্মসূচির ঘোষণা ডায়মণ্ড হারবারের সাংসদের। জানুয়ারি মাস থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় একাধিক কর্মসূচি রয়েছে তার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দলের প্রতিষ্ঠা দিবসের পর থেকেই শুরু জেলা সফর
Image Credit : ANI

দলের প্রতিষ্ঠা দিবসের পর থেকেই শুরু জেলা সফর

আগামী ১ জানুয়ারি ২০২৬ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আর তারপরদিন থেকেই জেলা সফরে নামবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তার কর্মসূচিতে রয়েছে একাধিক জেলার নাম। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকেই তিনি তার প্রথম সফর শুরু করবেন। ওয়াকিবহাল মহলের মতে, বাংলায় বিধানসভা ভোটকে পাখির চোখ করে যেভাবে গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীরা বঙ্গে ডেইলি সফর শুরু করেছেন এবার তাদের টেক্কা দিতেই অভিষেকের এই সফর বলে মনে করা হচ্ছে।  

Related Articles

Related image1
নতুন বছর শুরুর আগেই মরশুমের শীতলতম দিনের সাক্ষী বঙ্গবাসী, উত্তর-দক্ষিণবঙ্গে কতটা নামল পারদ?
Related image2
আপাতত হচ্ছে না নবম-দশম শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, হঠাৎ কেন সিদ্ধান্ত বদল এসএসসি-র?
36
বীরভূম সফরে যাবেন অভিষেক
Image Credit : ANI

বীরভূম সফরে যাবেন অভিষেক

আগামী ৬ জানুয়ারি বীরভূম সফরে যেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে জেলাজুড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। 

46
অভিষেকের বীরভূম সফরসূচি
Image Credit : ANI

অভিষেকের বীরভূম সফরসূচি

এই বৈঠকে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বীরভূমে এসে তিনি একটি জনসভায় অংশ নেবেন। পাশাপাশি সাম্প্রতিক ঘটনায় আলোচনায় থাকা সোনালি খাতুন ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করারও কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

56
লক্ষ্য বিধানসভা ভোট
Image Credit : ANI

লক্ষ্য বিধানসভা ভোট

এদিন বৈঠক শেষে অনুব্রত মণ্ডল এসআইআর (Special Intensive Revision) প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, “আজ থেকেই এসআইআর সংক্রান্ত শুনানি শুরু হয়েছে। ইলেকশন কমিশন বয়স্ক মানুষদের অকারণে হয়রানি করছে। কষ্ট হলেও মানুষকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।” এমনই মন্তব্য করেন তিনি। 

66
তৃণমূল কংগ্রেসের অন্দরে তৎপরতা
Image Credit : Asianet News

তৃণমূল কংগ্রেসের অন্দরে তৎপরতা

এছাড়াও বৈঠকে জানানো হয়, আগামী ৩১ তারিখ জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে সংগঠন সংক্রান্ত সমস্ত প্রস্তাব পেশ করা হবে। পাশাপাশি আগে যে তিনটি কমিটি ছিল, সেগুলিকেই পুনর্বিবেচনা করে নতুনভাবে গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরে তৎপরতা স্পষ্ট হয়ে উঠেছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
হ্যাপি নিউ ইয়ার
অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি সপ্তম পে কমিশন নিয়ে
Recommended image2
Ajker Bangla News live: Gold Price Rate - ষষ্ঠীতে কত টাকায় বিকোচ্ছে সোনা? রইল বিভিন্ন শহরের সোনার দর
Recommended image3
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image4
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image5
DA Case: ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, অবশেষে ১০ দিন এগিয়ে এলো মামলার দিন
Related Stories
Recommended image1
নতুন বছর শুরুর আগেই মরশুমের শীতলতম দিনের সাক্ষী বঙ্গবাসী, উত্তর-দক্ষিণবঙ্গে কতটা নামল পারদ?
Recommended image2
আপাতত হচ্ছে না নবম-দশম শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, হঠাৎ কেন সিদ্ধান্ত বদল এসএসসি-র?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved