আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৫০টি আসন পেয়ে ক্ষমতায় আসতে চায়। আর সেই কারণে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

টার্গেট ২০২৬। তার আগেই এই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। সম্মেলনের শেষ পর্বের প্রস্তুতি নিয়ে আজ, সোমবার বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। বৈঠকের কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, রাজ্যের শাসকদল রণকৌশল কী হবে তাই নিয়েই এদিন আলোচনা হল বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। যদিও তিনি প্রকাশ্যে কিছুই বলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৫০টি আসন পেয়ে ক্ষমতায় আসতে চায়। আর সেই কারণে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে হবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলের নেতাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।

নেতাজি ইন্ডোরে শাসকদলের রাজ্য সম্মেলন প্রধান বক্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সম্মেলনের প্রস্তুতি নিয়ে তৃণমূল ভবনে বৈঠক হয়। বৈঠকে চূড়ান্ত করা হয় সম্মেলনে কারা কারা যোগ দেবেন। তৃণমূল ভবন থেকেই একটি তালিকা প্রকাশ করা হবে। সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকতে হবে। সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদ, বিধায়ক-সহ জনপ্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে হবে।

যদিও এর আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায় দলের নেতা ও কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। বিধায়কদের নিয়ে বিধানসভার নৌশার আলি কক্ষেও বৈঠক করেছেন। আবার বছরের প্রথমেই দলের নেতাদের নিয়ে বৈঠক করেছেন। তারপরেও গুরুত্বপূর্ণ নেতাজি ইন্ডোরের বৈঠক। তৃণমূল সূত্রের খবর সেখানেই দলের সংগঠনের রদবদলে চূড়ান্ত শিলমহর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।