
তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে মালদায় ধুন্ধুমার কাণ্ড, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, খোঁচা কংগ্রেসের
তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে মালদায় ধুন্ধুমার কাণ্ড। শাসকদলের বুথ কমিটির বৈঠকে হাতাহাতি। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামের ঘটনা।
তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে মালদায় ধুন্ধুমার কাণ্ড। শাসকদলের বুথ কমিটির বৈঠকে হাতাহাতি। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামের ঘটনা। একাধিক তৃণমূল কর্মী এই ঘটনায় আহত। পঞ্চায়েত ভোটে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ করা নিয়ে সুত্রপাত। তৃণমূল নেতা মহম্মদ মুজাহিদ ও জাকির হোসেনের মধ্যে দ্বন্দ্ব । জাকির হোসেনের বাড়িতে চড়াও হয় মহম্মদ মুজাহিদের দল। জাকির হোসেনের ছেলে ও স্ত্রীকে ব্যাপক মারধরের অভিযোগ। জাকির হোসেনের ছেলে ও স্ত্রী ভর্তি মালদা মেডিকেল কলেজে। গোষ্ঠীদ্বন্দ নিয়ে খোঁচা কংগ্রেসের, অস্বস্তিতে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।