সকালে লোডশেডিং হলে বিদ্যুৎ আসে বিকালে! আজব গ্রাম! গর্জে উঠল গ্রামবাসীরা

হাঁসফাঁস গরমে ধৈর্যের বাঁধ ভাঙল গ্রামবাসীদের। ঘনঘন লোডশেডিং ও বেহাল বিদ্যুৎ পরিষেবার বিরুদ্ধে গর্জে উঠল গ্রামবাসীরা। টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের মহিলা ও পুরুষদের। মালদা জেলার মানিকচকের নাজিরপুর অঞ্চলের ঘটনা।

Share this Video

হাঁসফাঁস গরমে ধৈর্যের বাঁধ ভাঙল গ্রামবাসীদের। ঘনঘন লোডশেডিং ও বেহাল বিদ্যুৎ পরিষেবার বিরুদ্ধে গর্জে উঠল গ্রামবাসীরা। টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের মহিলা ও পুরুষদের। মালদা জেলার মানিকচকের নাজিরপুর অঞ্চলের ঘটনা। গত চার বছর ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা তলানিতে। প্রতিদিন ৫ ঘন্টা করে লোডশেডিং, দাবি গ্রামবাসীদের। অসহ্য গরমে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চা ও পরিবারের বৃদ্ধরা। অবিলম্বে পর্যাপ্ত বিদ্যুৎ পরিষেবা দিতে হবে, দাবি গ্রামবাসীদের।

Related Video