MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'আমি বিভেদকামী পলিসির বিরোধী', ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে সরব মমতা

'আমি বিভেদকামী পলিসির বিরোধী', ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে সরব মমতা

Mamata Banerjee News: ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এবার জেলা থেকেই গেরুয়া শিবিরকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 28 2025, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বোলপুরে ভাষা সন্ত্রাস নিয়ে সরব মমতা
Image Credit : social media

বোলপুরে ভাষা সন্ত্রাস নিয়ে সরব মমতা

লালমাটির জেলা থেকেই ভাষা আন্দোলন শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম ও মঙ্গলবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে।  সেই সঙ্গে এদিন বোলপুরের সভা থেকে ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিরুদ্ধে আরও একবার গর্জে উঠলেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ভাষা বিরোধ নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ
Image Credit : Getty

ভাষা বিরোধ নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ

একুশে জুলাই শহিদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূলের সর্বময় নেত্রী রাজ্যে রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরুর ডাক দিয়েছিলেন। নেত্রীর নির্দেশে সোমবার থেকে ভাষা আন্দোলন শুরু করল তৃণমূল। সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘’আমি কোনও ভাষা বিরোধী নই। কিন্তু বিভেদকামী পলিসির বিরোধী।'' 

Related Articles

Related image1
চুরি করতে এসে গৃহকর্ত্রীকে ধর্ষনের অভিযোগ, হাতের বালা চিনিয়ে দিলো অপরাধীকে
Related image2
বৃষ্টি মাথায় নবান্ন অভিযানে পুলিশি বাধা, রাস্তায় বসেই বিক্ষোভ আন্দোলনকারীদের
35
ভাষা নিয়ে ঐক্যের দাবি তৃণমূলের
Image Credit : Getty

ভাষা নিয়ে ঐক্যের দাবি তৃণমূলের

এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘’আমি কোনও বিভেদকামী পলিসি মানব না। আমি দেশের ঐক্য চাই। বিবিধের মাঝে মিলন আমাদের মধ্যেই রয়েছে।'' একই সঙ্গে ভাষা বিরোধী নিয়ে সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘’সবাই কী একই ভাষায় কথা বলে?'' যা নিয়েও প্রশ্ন তুলে সরব হন মুখ্যমন্ত্রী। 

45
বাংলাদেশ ইস্যুতে সরব মমতা
Image Credit : ANI

বাংলাদেশ ইস্যুতে সরব মমতা

গত কয়েক দিন ধরে ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের খবরে সরগরম রাজ্য রাজনীতি। যা নিয়ে এদিনের সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘’বাংলাদেশের মানুষরা যাঁরা স্বাধীনতার পরে আইনত বাংলায় এসেছেন ১৯৭১ সালের মার্চ মাস অবধি তাঁদের কথার টানে এখনও বাংলাদেশের ভাষা রয়ে গিয়েছে। কারণ, আগে ইউনাইটেড ইন্ডিয়া ছিল, দেশটা আলাদা ছিল না। এখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, ভারতবর্ষ আলাদা। আমরা ভারতবর্ষের নাগরিক।''

55
বাঙালি হেনস্থার তীব্র প্রতিবাদ
Image Credit : social media

বাঙালি হেনস্থার তীব্র প্রতিবাদ

শুধু তাই নয়, ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়েও এদিন তীব্র সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘’বাংলার এক এক জেলায় ভাষা এক এক রকম। আমরা কোনও ভাষার বিরোধী নই। তবে যারা বিভেদের রাজনীতি করছে আমরা তাদের বিরোধী।'' 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pay Commission: সরকারি কর্মীদের পোয়াবারো! আগামী বছর এপ্রিলে মেয়াদ ফুরোতেই বাম্পার বেতন বৃদ্ধির ইঙ্গিত
Recommended image2
Yuvashakti : যুবশক্তি প্রকল্পের নতুন পোর্টাল চালু হতে আর মাত্র ৯ দিন, রইল জরুরি নথিপত্রের তালিকা
Recommended image3
Border Fencing: সীমান্তে আর গলতে পারবে না অনুপ্রবেশকারী! শিলিগুড়িতে ভারত-বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়া
Recommended image4
Annapurna Bhandar: DBT নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই করে নিন এই কাজ
Recommended image5
তৃণমূলের অন্দরেই কোন্দল নাকি অন্য সমীকরণ? নন্দীগ্রামে পঞ্চায়েতের প্রধান পদ ও সদস্য পদ থেকে ইস্তফা পবিত্র দম্পতির
Related Stories
Recommended image1
চুরি করতে এসে গৃহকর্ত্রীকে ধর্ষনের অভিযোগ, হাতের বালা চিনিয়ে দিলো অপরাধীকে
Recommended image2
বৃষ্টি মাথায় নবান্ন অভিযানে পুলিশি বাধা, রাস্তায় বসেই বিক্ষোভ আন্দোলনকারীদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved