MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বৃষ্টি মাথায় নবান্ন অভিযানে পুলিশি বাধা, রাস্তায় বসেই বিক্ষোভ আন্দোলনকারীদের

বৃষ্টি মাথায় নবান্ন অভিযানে পুলিশি বাধা, রাস্তায় বসেই বিক্ষোভ আন্দোলনকারীদের

Nabanna Abhiyan News: পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিসর পশ্চিমবঙ্গের মতো একাধিক সংগঠনের নবান্ন অভিযান ঘিরে আঁটসাঁটো নিরাপত্তা ব্যবস্থা কলকাতা পুলিশের। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 28 2025, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
থমকে গেল নবান্ন অভিযান
Image Credit : Asianet News

থমকে গেল নবান্ন অভিযান

কলকাতায় নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঠেকানো গেল না সোমবার বঞ্চিত চাকরি প্রার্থীদের একাধিক সংগঠনের নবান্ন অভিযান।  যদিও এদিন হাওড়া স্টেশন থেকে শুরু হওয়া এই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিসর পশ্চিমবঙ্গের মতো একাধিক সংগঠনের মিছিল থমকে যায় হাওড়ার কাছে তেলকল ঘাট রোডে। সেখানেই চলছে অবস্থান বিক্ষোভ। সেখানে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। অবস্থান বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পুলিশে-পুলিশে ছয়লাপ হাওয়া স্টেশন চত্বর
Image Credit : Asianet News

পুলিশে-পুলিশে ছয়লাপ হাওয়া স্টেশন চত্বর

জানা গিয়েছে, সোমবার পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারি পরিষদের নবান্ন অভিযান ঘিরে আগে থেকেই নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আন্দোলনকারীদের আটকাতে এদিন অতি সক্রিয় ভূমিকায় দেখা যায় পুলিশকে। 

Related Articles

Related image1
'অপারেশন মহাদেবের' সাফল্য ভারতীয় সেনার, এনকাউন্টারে খতম লস্কর-ই তৈবার ৩ জঙ্গি
Related image2
রাজ্যের চ্যালেঞ্জ করা ওবিসি মামলায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের, হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ
35
হাওড়া স্টেশন সংলগ্ন জায়গা থেকে মিছিল শুরু
Image Credit : Asianet News

হাওড়া স্টেশন সংলগ্ন জায়গা থেকে মিছিল শুরু

হাওড়া স্টেশন সংলগ্ন জায়গা থেকে মিছিল শুরু হয়। ফোরশোর রোড ধরে কাজিপাড়া হয়ে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে মিছিল । যদিও পুলিশি বাধায় তেলকল ঘাট রোডেই আটকে যায় মিছিল।  সেখানেই তাঁরা বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মিছিলে কমপক্ষে হাজার পাঁচেক মানুষ অংশগ্রহণ করেছেন বলেও মঞ্চের দাবি।

45
ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের মিছিল আটকানোর চেষ্টা
Image Credit : Asianet News

ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের মিছিল আটকানোর চেষ্টা

জানা গিয়েছে, চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান রুখতে হাওড়া সিটি পুলিশও তৎপর ভূমিকা নেয়। পুলিশের বক্তব্য ছিল, আদালতের নির্দেশ অমান্য করে সোমবার জমায়েত করলে তা বেআইনি ঘোষণা করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। মিছিল আটকাতে হাওড়ার বিভিন্ন জায়গায় ১০ ফুট উঁচু লোহার ব্যারিকেড করা হয়েছে। প্রথমটি হচ্ছে রেল মিউজিয়ামের কাছে। এ ছাড়া, গ্র্যান্ড ফোরশোর রোড ও ফোরশোর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট এবং জি টি রোডের বঙ্গবাসী মোড়ের কাছে বসানো হয়েছে লোহা ও কংক্রিটের ব্যারিকেড। একই সঙ্গে, শিবপুর কাজিপাড়ার মোড় ও নবান্নর কাছেও ব্যারিকেড করার জন্য বড় বড় লোহার গার্ডরেল প্রস্তুত রাখা হয়েছে। 

55
অভিযান রুখতে পথে প্রচুর পুলিশ
Image Credit : Asianet News

অভিযান রুখতে পথে প্রচুর পুলিশ

অভিযান রুখতে পথে নামানো হয়েছে প্রায় দু'হাজার পুলিশকর্মীকে। থাকছেন রাজ্য পুলিশ ও হাওড়া সিটি পুলিশের কর্তারা। প্রস্তুত রাখা হয়েছে তিনটি জলকামান। মিছিল ও জমায়েতের উপরে নজরদারি করতে হাওড়া সিটি পুলিশের তরফে ১০টি ড্রোন ওড়ানো হবে বলেও পুলিশ সূত্রের খবর।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Food Safety: বিরিয়ানিতে দেওয়ালের রং! একাধিক অভিযোগে কলকাতার ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড
Recommended image2
Nabanna Puja Bonus: পুজোর আগেই ঢুকবে ২০% বোনাস! এই কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের
Recommended image3
Prafulla Chaki Exclusive: বাংলাদেশে সংরক্ষণ করা হোক প্রফুল্ল চাকীর জন্মভিটে, আর্জি পরিবারের
Recommended image4
Dilip On Puja Food: আমিষ খেলেই ‘পাখণ্ডী’? বাগেশ্বর বাবাকে চ্যালেঞ্জ, TMC-কে আক্রমণ দিলীপ ঘোষের
Recommended image5
DA Controversy: ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ নিয়ে ফয়সলা কি ১২ সেপ্টেম্বর? সরব সরকারি কর্মী সংগঠন
Related Stories
Recommended image1
'অপারেশন মহাদেবের' সাফল্য ভারতীয় সেনার, এনকাউন্টারে খতম লস্কর-ই তৈবার ৩ জঙ্গি
Recommended image2
রাজ্যের চ্যালেঞ্জ করা ওবিসি মামলায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের, হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved