MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শীতের পথে কাঁটা বৃষ্টি! ফের সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় হাওয়া বদলের পূর্বাভাস

শীতের পথে কাঁটা বৃষ্টি! ফের সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় হাওয়া বদলের পূর্বাভাস

WB Weather Alerts: নভেম্বরের শুরুতেও দেখা নেই শীতের। ফের কাঁটা বৃষ্টি।  কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত? রইল আবহাওয়া দফতরের বড় আপডেট। দেখুন ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 03 2025, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : social media

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী এক সপ্তাহ শুকনো আবহাওয়া বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় শুক্রবার (৭ নভেম্বর) এক-দু’জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

25
হাওয়া বদল কবে থেকে?
Image Credit : Getty

হাওয়া বদল কবে থেকে?

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির ন্যূনতম তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে বুধবার উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।

Related Articles

Related image1
মত্ত ট্রাক ড্রাইভারের বেপরোয়া গতির বলি অন্তত ১৯, আহত ৫০ জন, রাজস্থানের ঘটনায় শোক প্রকাশ মোদীর
Related image2
'সারা বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার ক্ষমতা রাখে আমেরিকা', ট্রাম্পের গলায় ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি
35
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ
Image Credit : Getty

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

অন্যদিকে, বঙ্গোপসাগরের পূর্ব-মধ্য ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ (Low Pressure Area) অবস্থান করছে, যা আগামী ২৪ ঘণ্টায় উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশের উপকূলের গভীর সমুদ্রে ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত ঝোড়ো হাওয়া (বেগ ৩৫–৪৫ কিমি, দমকা হাওয়া ৫৫ কিমি পর্যন্ত) বইতে পারে।

45
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
Image Credit : Social Media

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, জেলেদের ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গজুড়ে। সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে উত্তরের পার্বত্য জেলাগুলিতে। তবে মঙ্গলবার থেকে আর বৃষ্টির কোনও সম্ভবনা নেই।

55
কোথায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা?
Image Credit : Social Media

কোথায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও। এছাড়াও মধ্য বাংলাদেশ এবং উত্তর-পূর্ব অসমে তৈরি হতে পারে জোড়া ঘূর্ণাবর্ত।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ভোটের আগে Mamata-র পাখির চোখে ৬০ উর্ধ্বরা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা
Recommended image2
ক্ষমতায় ফিরলেই Banglar Yuba sathi নামে নতুন প্রকল্প চালু, মাসে ১৫০০ টাকা বিলি এদের
Recommended image3
DA মামলায় রাজ্যকে ৩টি গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের, দেখুন ছবিতে
Recommended image4
Ajker Bangla News Live: Lakshmir Bhandar - বিজেপি ক্ষমতায় এলে জুন মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের ডাবল টাকা, বড় ঘোষণা শুভেন্দুর
Recommended image5
WB DA news: দীর্ঘ অপেক্ষার অবসান! আজ ডিএ মামলার রায় দান, সুপ্রিম কোটের দিকে তাকিয়ে গোটা রাজ্য
Related Stories
Recommended image1
মত্ত ট্রাক ড্রাইভারের বেপরোয়া গতির বলি অন্তত ১৯, আহত ৫০ জন, রাজস্থানের ঘটনায় শোক প্রকাশ মোদীর
Recommended image2
'সারা বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার ক্ষমতা রাখে আমেরিকা', ট্রাম্পের গলায় ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved