MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দুর্যোগের মধ্যেই আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির ঘনঘটা

দুর্যোগের মধ্যেই আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির ঘনঘটা

আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী এদিন কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 22 2025, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নিম্নচাপে বৃষ্টি
Image Credit : Getty

নিম্নচাপে বৃষ্টি

সকাল থেকেই আকাশের মুখভার। বৃহস্পতিবার থেকে যে দুর্যোগ শুরু হয়েছে রাজ্য জুড়ে তা আপাতত অব্যহত থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত খারাপ আবহাওয়া থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে। বঙ্গে চলতি বর্ষার মরশুমে ৮টি নিম্নচাপ ঘনীভূত হয়েছিল। এবার পরপর নিম্নচাপের কারণের প্রবল বৃষ্টি হয়েছে।

25
আজ কলকাতায় বৃষ্টি
Image Credit : Getty

আজ কলকাতায় বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী এদিন কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতায় বজ্র্যবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকালও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার উন্নতি ধীরে ধীরে হবে।

Related Articles

Related image1
৩০ মিনিট হাওড়া থেকে সেক্টর ফাইভ যেতে কত টাকা খরচ হবে? রইল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া
Related image2
'নীতিশ কুমারের পিণ্ডদান করেতেই মোদীর বিহার সফর!' প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কুকথা লালুর
35
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতে। পশ্চিমের জেলা গুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল কলকাতায় ৭০-১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে।

45
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
Image Credit : Asianet News

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় দমকা হাওয়া দিতে পারে। সেই কারণে পাহা়ড়ি জেলাগুলিকে সতর্ক করা হয়েছে।

55
নিম্নচাপের অবস্থান
Image Credit : Asianet News

নিম্নচাপের অবস্থান

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে চলতি মরশুমে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। আগামী ২৪ অগস্ট বা ২৫ অগস্টের মধ্যে সেটি তৈরি হওয়ার কথা। যার কারণে আগামী সপ্তাহেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Recommended image2
মার্চ মাসের প্রথম দিন থেকেই ঘুরে যাবে আবহাওয়া, এক ঝটকায় অনেকটাই বাড়বে গরম
Recommended image3
Yuva Sathi: অনলাইনে যুবসাথীর ফর্ম ফিলআপ করছেন? এই কাজ না করলে বাতিল হয়ে যাবে আবেদন
Recommended image4
দক্ষিণে বাড়ছে পারদ, পাহাড়ে ঠান্ডা, জেনে নিন দোলে কেমন থাকবে আবহাওয়া
Recommended image5
রাস্তায় আলু ফেলে বিক্ষোভ BJP কিষাণ মোর্চার, জানুন আজকে কিলো প্রতি আলুর দাম
Related Stories
Recommended image1
৩০ মিনিট হাওড়া থেকে সেক্টর ফাইভ যেতে কত টাকা খরচ হবে? রইল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া
Recommended image2
'নীতিশ কুমারের পিণ্ডদান করেতেই মোদীর বিহার সফর!' প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কুকথা লালুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved