MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে

Cal HC On Suvendu Adhikari: বিধানসভায় প্রবেশ নিয়ে রাজ্যের সঙ্গে এবার সঙ্ঘাতে জড়িয়ে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা গড়ালো আদালতে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি..

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 09 2025, 09:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আদালতে শুভেন্দু অধিকারী
Image Credit : Social Media

আদালতে শুভেন্দু অধিকারী

বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশের অনুমতি না দেওয়া নিয়ে সংঘাতে জড়ায় রাজ্যের শাসক ও বিরোধী দল। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ অমান্য করেই মুখ্যমন্ত্রী বিধানসভায় বিশেষ নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলে আদালত অবমাননার মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

25
কী বলল আদালত
Image Credit : Social Media

কী বলল আদালত

বিরোধী দলনেতার পদ সাংবিধানিক নয় বলে শুনানিতে দাবি রাজ্যের। এই বিষয় নিয়ে আদালতে মামলা হওয়ায় চরম বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। এতে আদালতের সময় নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন বিচারপতি। নির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রী বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করেছিলেন, তা হলফনামা আকারে বিধানসভার অধ্যক্ষেরর থেকে রিপোর্ট তলব আদালতের। আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন আদালতে রিপোর্ট জমা দিতে হবে অধ্যক্ষকে। আগামী ১৬ জানুয়ারির মধ্যে মামলার নিষ্পত্তি করার কথা জানালেন বিচারপতি সিনহা। সেই সঙ্গে এই সংক্রান্ত বিষয়গুলি বিধানসভার অভ্যন্তরেই মিটিয়ে নেওয়ার আবেদনও করেছেন বিচারপতি।

Related Articles

Related image1
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
Related image2
রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট
35
মামলাকারীর আইনজীবীর দাবি কী?
Image Credit : Social Media

মামলাকারীর আইনজীবীর দাবি কী?

এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য্য আদালতে শুনানিতে বলেন, এর আগে এই মামলায় আদালতের রায় ছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করা হয়েছে। গত ৪ নভেম্বর আদালতের নির্দেশ অমান্য করে মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে তাঁর নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করেন। এর আগে আদালতে নির্দেশ ছিল বিরোধী বা শাসক দলের কোনও বিধায়ক বা মন্ত্রী ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভার ভিতরে প্রবেশ করতে পারবে না। সেই নির্দেশ অবমাননা করা হয়েছে।

45
কী বলছেন শুভেন্দু অধিকারী
Image Credit : Social Media

কী বলছেন শুভেন্দু অধিকারী

তার উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন, এটা কোনভাবেই আদালত অবমাননার মামলা নয়। কারণ, এখানে যে নির্দেশের কথা বলা হচ্ছে সেই নির্দেশটি দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ। তখন বিচারপতি এজি-কে প্রশ্ন করেন, আপনি যে অর্ডারের কথা বলছেন সেটি আদালতের নয়! অধ্যক্ষের? তার জবাবে এজি বলেন, 'হ্যাঁ। কারণ আদালত অধ্যক্ষকে হলফনামা দিয়ে জানাতে বলেছিল, বিধানসভার ভিতরে নিরাপত্তার বিষয়টি। তার জবাবে অধ্যক্ষ জানিয়েছিলেন বিধানসভার ভিতরে কাউকেই নিরাপত্তারক্ষী নিয়ে

55
কী বলছেন শুভেন্দু অধিকারী
Image Credit : Social Media

কী বলছেন শুভেন্দু অধিকারী

বিচারপতি সিনহা তখন এজি-এর উদ্দেশ্যে বলেন, তাহলে সেদিন নিরাপত্তা বিষয়ক কোনও বিষয় ছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা নিয়ে বিধানসভায় ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল? তাতে সম্মতি জানান এজি।  শুভেন্দু অধিকারীর আইনজীবী তখন বলেন, সামনেই শীতকালীন অধিবেশন রয়েছে বিধানসভায়। তাই এই বিষয়ে আদালত একটি সুনির্দিষ্ট নির্দেশ দিক। তখনই বিচারপতি বিরক্তি প্রকাশ করে বলেন, এই ধরনের মামলায় আদালতের সময় নষ্ট হচ্ছে। তখন এজি জানান, মামলাটি পরেও শুনানি হতে পারে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের খুনির নাম প্রকাশ করে তৃণমূলকে এ কী বললেন শুভেন্দু? দেখুন
Recommended image2
Now Playing
মহিলা প্রধানকে চুমু তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির, ক্ষোভ উগড়ে অ্যাকশনে শুভেন্দু
Recommended image3
রবিবার মহাশিবরাত্রি, সোমবার কি ছুটি থাকবে রাজ্যের স্কুলগুলি? আপডেট দিল নবান্ন
Recommended image4
Weather Kolkata: ফেব্রুয়ারিতেই চড়া রোদের পালা শুরু ! দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩৩ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা
Recommended image5
ব্রিগেডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংগঠনের শক্তি দেখাতে চাইছে বঙ্গ BJP
Related Stories
Recommended image1
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image2
রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved