MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • জানুয়ারিতেই DA ঘোষণা নবান্নর? মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট সরকারি কর্মী সংগঠনের নেতার

জানুয়ারিতেই DA ঘোষণা নবান্নর? মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট সরকারি কর্মী সংগঠনের নেতার

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠবে কিনা তাই নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কিন্তু তারই মধ্যে জল্পনা জানুয়ারিতে ডিএ ঘোষণা হতে পারে বলে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 29 2024, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সরকারি কর্মীদের অধিকার ডিএ
Image Credit : Facebook

সরকারি কর্মীদের অধিকার ডিএ

রাজ্যের সরকারি কর্মীরা এখনও ডিএ বা মহার্ঘ ভাতার আশায় দিন কাটাচ্ছেন। ডিএ-র দাবিতে অনড় রয়েছে। এখনও একাধিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

210
সরকার নীরব
Image Credit : social Media

সরকার নীরব

কিন্তু চলতি বছর ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুতে নীরব রয়েছে নবান্ন। ২০২৩ সালে ডিসেম্বরে সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করলেও এবার তেমন কিছু হয়নি।

310
গতবছর দুইবার ডিএ
Image Credit : stockPhoto

গতবছর দুইবার ডিএ

গত বছর রাজ্য সরকারি কর্মীরা একই বছরে দুইবার ডিএ পেয়েছিলেন। একবার জানুয়ারিতে। অন্যবার ভোটের আগে এপ্রিলে মমতা ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন। এবার এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি।

410
ডিএ-র আশা
Image Credit : facebook

ডিএ-র আশা

এই অবস্থাতেও ডিএ নিয়ে আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা। তাঁদের কথায় জানুয়ারিতে বাড়তে পারে ডিএ। ২০২৫ সালের ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে রয়েছে ডিএ মামলা। তাই জানুয়ারিতেই ডিএ বৃদ্ধি পেতে পারে বলে আশা।

510
জানুয়ারিতে বৃদ্ধি হবে কী
Image Credit : Asianet News

জানুয়ারিতে বৃদ্ধি হবে কী

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা খুব কম। কারণ জানুয়ারিতে ডিএ বাড়লে ইতিমধ্যেই ঘোষণা করত নবান্ন।

610
বাজেটে ডিএ!
Image Credit : stockPhoto

বাজেটে ডিএ!

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশা করছেন ২০২৫ সালের বাজেট পেশের সময় এক কিস্তি ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে। তবে রাজ্য সরকারই ডিএ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাই আশার সঙ্গে রয়েছে শঙ্কাও।

710
ষষ্ঠ বেতন কমিশন
Image Credit : stockPhoto

ষষ্ঠ বেতন কমিশন

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে। ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তাঁরা।

810
কেন্দ্রের ডিএ বৃদ্ধি
Image Credit : stockPhoto

কেন্দ্রের ডিএ বৃদ্ধি

দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করেছিল। বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন।

910
একাধিক রাজ্যে ডিএ
Image Credit : Asianet News

একাধিক রাজ্যে ডিএ

কেন্দ্রের ঘোষণার পরই দেশের একাধিক রাজ্যে সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। কিন্তু এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য কিছু ঘোষণা করেনি নবান্ন।

1010
জানুয়ারিতে মামলা নিয়ে অনিশ্চয়তা
Image Credit : stockPhoto

জানুয়ারিতে মামলা নিয়ে অনিশ্চয়তা

ডিএ মামলা জানুয়ারিতে সুপ্রিম কোর্টে উঠবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ ক্রমতালিকায় রয়েছে ৭০৬ নম্বর। তবে সরকারি কর্মীরা ডেইলি কজ লিস্টের দিকে তাকিয়ে রয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
Recommended image2
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে
Recommended image3
Lakshmir Bhandar: রাজ্যে ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, কবে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা?
Recommended image4
বিজেপির সংকল্পপত্র কেমন হবে? গেরুয়া শিবির লিখবে না ভোটের ইস্তেহার, জানালেন শমীক
Recommended image5
ঘোর সংকটে CPM, হুমায়ূন কবীর আর নওশাদকে নিয়ে ঘরে-বাইরে সমস্যায় সেলিমরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved