MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • সন্তানকে নিজের কাছে রেখে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন যুবক! পড়ে রইল ৭ বছরের দাম্পত্য

সন্তানকে নিজের কাছে রেখে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন যুবক! পড়ে রইল ৭ বছরের দাম্পত্য

গত সাত বছর যাবত প্রেম, বিয়ে, সন্তান সহ সংসার করার পর চুক্তি মেনে স্ত্রীর প্রেমিকের হাতে তাঁকে তুলে দিলেন স্বামী। এমন ঘটনায় হতবাক সকলে। অবশেষে স্ত্রীর প্রেমেই শিলমোহর দিলেন বছর চব্বিশের যুবক স্বামী।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 15 2024, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

রীতিমতো দশজন সাক্ষীর উপস্থিতিতে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি করে, প্রেমিকের হাতে তুলে দিলেন স্ত্রীকে। পাঁচ বছর সংসার করা যে স্ত্রীর সঙ্গে, তাঁর এক বছরের প্রেমকে স্বীকৃতি দিলেন যুবক স্বামী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : social media

চুক্তি অনুসারে বছর তিনেকের শিশু সন্তান স্বামীর কাছে রেখেই প্রেমিকের সঙ্গে নতুন সংসার পাতলেন যুবতী স্ত্রী। তবে স্ত্রীর বিয়ে হয়ে যাওয়ার পর কিছুটা ভেঙে পড়েছিলেন স্বামী।

38
Image Credit : social media

অন্যের খুশিতে আনন্দ খুঁজে পাওয়া যুবক বলেন, "যাকে ঘিরে প্রেম থেকে দাম্পত্য সে নিজেই যখন থাকতে চাইছে না সঙ্গে, তখন সমস্যা বাড়িয়ে কী হবে। আমি চিরকাল ওকে ভাল রাখতে চেয়েছি। যদি সেটা এভাবে হয়, তাহলে সেটাই না হয় হোক।"

48
Image Credit : social media

এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ভেমটিয়া এলাকায়। গল্পের শুরুটা অবশ্য বছর পাঁচেক আগে। শিলিগুড়ি সংলগ্ন বাতাসি এলাকার যুবতীর সঙ্গে বছর দুয়েকের প্রেমের সুবাদে পালিয়ে বিয়ে সংসার পাতেন পেশায় টোটোর মেকানিক ভেমটিয়ার যুবক।

58
Image Credit : Google

তবে তিন চাকার ব্যাটারিচালিত যানের মেকানিক টের পাননি স্ত্রীর মনের জটিলতা। এই ফাঁকে বছর খানেক যাবত সেই মনে পাকাপাকি ভাবে বাসা বেঁধেছিল এলাকারই আরেক যুবক। ছোটখাটো ব্যবসা করার ফাঁকে তরুণী বধূর সঙ্গে জমে উঠেছিল তার প্রেম। মেলামেশা গভীরতর হলেও এতদিন টের পাননি কেউই।

68
Image Credit : @Viral

সমস্যা বাঁধে ঘন কুয়াশার আড়ালে গভীর রাতে অভিসারে আসা প্রেমিককে বধূর পরিবারের লোকেরা দেখে ফেলায়। জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে মন দেওয়া নেওয়ার পুরো ঘটনাই। খবর পেয়ে ছুটে আসেন বধূর বাপের বাড়ির লোকেরাও।

78
Image Credit : Asianet News

যুবক স্বামী স্পষ্ট জানিয়ে দেন টানা সাত বছরের সম্পর্কেই থাকতে চান তিনি। তবে বেঁকে বসেন বধূ। দাম্পত্য এবং প্রেমের টানাপোড়েনে শেষ পর্যন্ত স্ত্রীর ইছেতেই মত দেন যুবক। দুই পরিবার এবং এলাকার মাতব্বরদের উপস্থিতিতে স্ট্যাম্প পেপারে চুক্তি করে স্ত্রীকে প্রেমিক যুবকের হাতে তুলে দেওয়া হয়। কাছাকাছি একটি মন্দিরে বিয়ে করে নতুন সংসারযাত্রা শুরু করেন দুজনে।

88
Image Credit : Asianet News

মেয়ের সিদ্ধান্তে সায় নেই বলেই জোরালো দাবি করেছেন বধূর বাবা মা। সংসারে ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা নিয়ে বধূ বলেন, "হঠাত্‍ করে কিছু হয়নি। এক বছর ধরে আমরা দুজন একে অপরকে ভালোবাসি। মন যখন আমার, তখন সিদ্ধান্তও আমারই হওয়া উচিত্‍। সন্তানকে নিজের কাছে রাখতে চাইলেও ওরা সেটা মানেনি।"

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?
Recommended image2
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image3
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image4
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Recommended image5
Today’s News in Bengali Live: Silver Jewellery - সোনা নয়, বিয়েতে এবার রুপোর গয়না! দাম বাড়তেই বদলাচ্ছে কনের সাজের ট্রেন্ড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved