MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • SEEMA KHANNA: কে সীমা খান্না? অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি SIR থেকে বাদ দিচ্ছেন নাম

SEEMA KHANNA: কে সীমা খান্না? অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি SIR থেকে বাদ দিচ্ছেন নাম

SEEMA KHANNA: সীমা খান্নাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলার রাজনীতি। অভিষেকের ইঙ্গিতের পর দিল্লিতে দাঁড়িয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলার দিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন। রইল সেই রহস্যময়ী মহিলার পরিচয়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 03 2026, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
একই নাম মমতা ও অভিষেকের মুখে
Image Credit : Asianet News

একই নাম মমতা ও অভিষেকের মুখে

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আগেই শোনা গিয়েছিল সীমা খান্নার নাম। এই সেই একই নাম শোনাগেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তাই প্রশ্ন উঠছে কে এই রহস্যময়ী সীমা খান্না। যাকে নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ
Image Credit : Asianet News

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের বাইরে সেই সীমা খান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এখানে ৫৮ লক্ষের নাম বাদ দিয়েছে। AI দিয়ে সীমা খান্না এই কাজ করেছেন। উনি নির্বাচন কমিশনের কেউ নন। বিজেপির আইটি সেলের।' তাতেই প্রশ্ন উঠছে কেই 'প্রবল ক্ষমতা সম্পন্ন' সীমা খান্না।

Related Articles

Related image1
Rahul Vs Rajnath: কী আছে প্রাক্তন সেনা প্রধানের অপ্রকাশিত স্মৃতিকথাতে? রাহুলের প্রশ্নতে বাধা রাজনাথের
Related image2
হাওয়ার গতিতে ছুটছে Amrit Bharat Express, জানুন এই ট্রেনের বিশেষত্ব আর টিকিটের দাম
35
আগেই প্রশ্ন তুলেছিলেন অভিষেক
Image Credit : Asianet News

আগেই প্রশ্ন তুলেছিলেন অভিষেক

ডিসেম্বর মাসের শেষ দিকে সীমা খান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় জানা গিয়েছিলেন কমিশনের তথ্য প্রযুক্ত শাখার ডিআইজি পদে রয়েছেন। সেই সময়ই অভিযষেক প্রশ্ন তুলেছিলেন, 'একটা স্ক্রিনশট আমরা সুপ্রিম কোর্টে জমা দেব। (সীমার উদ্দেশে) কার অঙ্গলুহেলনে উনি এ সব করছেন? উনি নিজেই স্বীকার করেছিলেন, কমিশনের অ্যাপে গোলযোগ আছে।'

45
বাংলায় এসেছিলেন সীমা
Image Credit : Asianet News

বাংলায় এসেছিলেন সীমা

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই সীমা খান্না বাংলায় এসেছিলেন বলেও শোনা গিয়েছিল। কিন্তু কে এই সীমা খান্না তা নিয়েও প্রশ্ন উঠছে। দিল্লিতে কেন্দ্রীয় সরকারে তাঁর ভূমিকা কি তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর তিনি ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে ন্যাশানাল ইনফরমেটিক্স সেন্টারের উপ-মহাপরিচালক ও অপারেশনস ডিরেক্টর। তিনি একটি বিশিষ্ট পেশাদার ব্যক্তিত্ব। ২৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

55
সীমা খান্না কে?
Image Credit : Asianet News

সীমা খান্না কে?

সীমা খান্না বিহারের বাসিন্দা। তিনি MeitY-এর অধীনে সংস্থার সাইবার নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য বিভিন্ন আইটি নীতি প্রণয়ন করেছেন। এছাড়াও, তিনি মন্ত্রকের (MeitY) মূল দলের একজন সদস্য হিসেবে সংস্থাটির অভ্যন্তরে এবং বাইরে সর্বশেষ প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, প্রবণতা এবং ব্যবস্থাপনা ধারণাগুলির উপর ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি প্রদানে যুক্ত আছেন। তিনি কোভিডকালে কেন্দ্রীয় সরকারের জন্য আরোগ্য সেতু অ্যাপটিও তৈরি করেছিলেন। পাটনার নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করেন সীমা। তারপর স্নাতকোত্তর ডিগ্রি পান দিল্লির একটি বিশ্ববিদ্যালয় থেকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Weather Today: আজ ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবে শহর, কোন জেলায় কত বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস
Recommended image2
Bypolls: নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী দিল বামেরা, ভোটের দিনক্ষণও ঘোষণা
Recommended image3
Now Playing
মোদী, পুতিন, জিনপিংদের বন্ধুত্বের গাছে পাকিস্তানের ভয়, ব্রিকসের মঞ্চে বড় কাণ্ড
Recommended image4
Now Playing
পড়াশোনা জানি না বলে দলের নেতারা অপমান করে! বিস্ফোরক রেখা পাত্র
Recommended image5
Now Playing
Bageshwar Controversy: বাগেশ্বর বিতর্কে উত্তাল কলকাতা! গ্রেফতারির প্রতিবাদে থানার সামনে কংগ্রেসের ধর্না
Related Stories
Recommended image1
Rahul Vs Rajnath: কী আছে প্রাক্তন সেনা প্রধানের অপ্রকাশিত স্মৃতিকথাতে? রাহুলের প্রশ্নতে বাধা রাজনাথের
Recommended image2
হাওয়ার গতিতে ছুটছে Amrit Bharat Express, জানুন এই ট্রেনের বিশেষত্ব আর টিকিটের দাম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved