MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: ভ্যাপসা গরমের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়ার বিরাট আপডেট

West Bengal Weather: ভ্যাপসা গরমের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়ার বিরাট আপডেট

West Bengal Today Weather: বৈশাখের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। লক্ষ্মীবারে দিনভর কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 16 2026, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের কলকাতার আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আজকের কলকাতার আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ১৬ এবং ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে বলে খবর। 

26
ঘূর্ণাবর্তের কারণে ফের বৃষ্টির পূর্বাভাস
Image Credit : ANI

ঘূর্ণাবর্তের কারণে ফের বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে।

Related Articles

Related image1
West Bengal Weather: বৈশাখের শুরুতেই কাঠফাটা রোদে হাঁসফাঁস অবস্থা, কবে নামবে স্বস্তির বৃষ্টি?
Related image2
PM Narendra Modi: পয়লা বৈশাখে বাঙালি আবেগে শান, বাংলায় শুভ নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
36
মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
Image Credit : Gemini AI

মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

১৬ এপ্রিল বৃহস্পতিবার বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৭ এপ্রিল শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

46
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Meta AI

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাত দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলতে পারে। গরম ও অস্বস্তির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থেকে এখনই পুরোপুরি রেহাই মিলছে না। আগামী সাত দিন সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। 

56
আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে
Image Credit : Getty

আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি (Hot & Humid weather) বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে রাজ্যের জেলাগুলিতে দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) আরও প্রায় ২° সেলসিয়াস বাড়তে পারে। এরপর পরবর্তী ৫ দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। 

66
জনসাধারণের জন্য সতর্কতা ও পরামর্শ
Image Credit : Getty

জনসাধারণের জন্য সতর্কতা ও পরামর্শ

গরম আবহাওয়া নিয়ে জনসাধারণের জন্য সতর্কতা ও পরামর্শ জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তীব্র গরম ও আর্দ্রতার কারণে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত একটানা রোদে কাজ করা এড়িয়ে চলুন। তৃষ্ণা না পেলেও প্রচুর পরিমাণে জল পান করুন যাতে শরীরে জলশূন্যতা (Dehydration) তৈরি না হয়। বজ্রপাতের সময় খোলা মাঠে না থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিন। আগামী ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Suvendu Adhikari: 'মমতার কারণে বাংলার লক্ষ লক্ষ ছেলের বিয়ে হয়নি', আক্রমণ শুভেন্দুর
Recommended image2
Now Playing
Suvendu Adhikari: বালিতে শুভেন্দুকে দেখে তৃণমূলের 'অসভ্যতা', পাল্টা দিলেন বিরোধী দলনেতা
Recommended image3
Now Playing
Kaustav Bagchi: 'রাজকে কমপক্ষে ৫০ হাজার ভোটে হারাব', প্রচারে এসে বড় দাবি কৌস্তভের
Recommended image4
Now Playing
'তৃণমুল সরকারের যা স্কিম আছে আমরা সেটার ডবল দেব', বড় ঘোষণা শুভেন্দুর
Recommended image5
Dakshineswar Sandhya Arati: বাড়ি বসে ফেসবুকে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের সন্ধ্যারতি, পেজ আর সময়টা জানুন
Related Stories
Recommended image1
West Bengal Weather: বৈশাখের শুরুতেই কাঠফাটা রোদে হাঁসফাঁস অবস্থা, কবে নামবে স্বস্তির বৃষ্টি?
Recommended image2
PM Narendra Modi: পয়লা বৈশাখে বাঙালি আবেগে শান, বাংলায় শুভ নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved