PM Modi On Poila Baishak: বাংলা নতুন বছর শুরুর প্রথম দিনেই বাঙালি আবেগে শান দিতে বাংলায় নববর্ষের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কী বলেছেন তারা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

PM Modi On Poila Baishak: বাংলা নববর্ষের প্রথম দিনে ফের একবার বাঙালি মন জেতার চেষ্টা। আসন্ন বিধানসভা ভোটের প্রসঙ্গ এড়িয়ে বাংলা ভাষায় বাঙালিকে নববর্ষের বৈশাখি শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। পোস্টে প্রধানমন্ত্রী লেখেন-''নতুন বছরে সকলের কামনা পূরণের প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, ‘আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদা বিরাজমান থাকুক।''

প্রধানমন্ত্রীর পোস্টে ভ্রাতৃত্বের ছোঁয়া:-

এদিন নমোর পোস্টজুড়ে ছিলো শুধু বাঙালি সংস্কৃতি ও ভ্রাতৃত্বের ছোঁয়া। ভারতীয় সভ্যতায় পশ্চিমবঙ্গের সংস্কৃতির অবদানের প্রসঙ্গ জায়গা পেয়েছে। তাঁর বার্তা পুরোটাই অরাজনৈতিক। নেই আসন্ন নির্বাচনের কোনও কথা। এড়িয়ে গিয়েছেন রাজনৈতিক বিষয়ও।

Scroll to load tweet…

অন্যদিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তায় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো পাশাপাশি ভোটের কথা বলতেও ভোলেননি রাজ্যের সর্বোচ্চ নেত্রাী। এদিন তিনি বলেন,

‘’‘এসো, এসো, এসো হে বৈশাখ।

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।।’

রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে জানাই বাংলা নববর্ষের শুভনন্দন। এই নবীন ঊষালগ্নে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক গ্লানিমুক্ত। নতুনের এই আবাহনে প্রতিটি প্রাণ পবিত্রতায় ভরে উঠুক।

আমাদের বাংলা যেমন শিল্প-সংস্কৃতির পীঠস্থান, তেমনই সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। কিছু অশুভ শক্তি এই বাংলাকে কলুষিত করতে উঠেপড়ে লেগেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দিল্লির জমিদাররা। মনে রাখবেন, এদের গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে।

আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই; সবরকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসব। কোনও বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের চিরকালীন শান্তি, ঐতিহ্যগত সম্প্রীতি আর সৌহার্দ্যের বন্ধন ছিন্ন করতে না পারে।

সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে - জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের সকল মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।