West Bengal Election Update: দ্বিতীয় দফায় ভোটের মুখে কমিশনের নির্দেশে হিঙ্গলগঞ্জ থানায় নতুন ওসি। কাকে দায়িত্ব দিলো জাতীয় নির্বাচন কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal Election Update: ডায়মন্ড হারবার ও হিঙ্গলগঞ্জে নতুন পুলিশ আধিকারিক নিয়োগ করল কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে পুলিশি রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। যে সমস্ত জায়গায় সম্প্রতি পুলিশ আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পৃথক দুটি নির্দেশিকায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা এবং হিঙ্গলগঞ্জ থানায় নতুন দায়িত্বভার বণ্টন করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ডায়মন্ড হারবারে একঝাঁক নতুন মুখ

ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী:

অ্যাডিশনাল এসপি (Addl. SP): আলিপুরদুয়ারের জয়গাঁর অ্যাডিশনাল এসপি অভিষেক মজুমদার-কে ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি পদে আনা হয়েছে।

এসডিপিও (SDPO): ডায়মন্ড হারবারের নতুন এসডিপিও হচ্ছেন সিআইএফ (CIF)-এর বিজয় যাদব।

আইসি, ফলতা: এডিবিসি (ADPC) থেকে আসা ইনস্পেক্টর পার্থসারথি ঘোষ ফলতা থানার আইসি (IC) হিসেবে নিযুক্ত হলেন।

আইসি, ডায়মন্ড হারবার: সাইবার ক্রাইম উইং-এর ইনস্পেক্টর প্রসেনজিৎ কর-কে ডায়মন্ড হারবার থানার আইসি করা হয়েছে।

ওসি, উস্তি: ডায়মন্ড হারবার ডিআইবি (DIB)-এর এসআই রাহুল কুমার উস্তি থানার ওসি (OC) পদের দায়িত্ব পেয়েছেন।

হিঙ্গলগঞ্জে নতুন ওসি

কদিন আগেই হিঙ্গলগঞ্জ থানার ওসি-কে সরিয়ে দিয়েছিল কমিশন। সেই শূন্যস্থানে নতুন নিয়োগ করা হয়েছে। বসিরহাট পুলিশ জেলার হিঙ্গলগঞ্জ থানার নতুন ওসি (OC) হিসেবে দায়িত্ব নিচ্ছেন এসআই (SI) রাহুল হালদার।

অবিলম্বে দায়িত্ব নেওয়ার নির্দেশ

কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র স্বাক্ষরিত এই নির্দেশিকায় জানানো হয়েছে, নিযুক্ত আধিকারিকদের অবিলম্বে তাঁদের নিজ নিজ পদের দায়িত্ব গ্রহণ করতে হবে। রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এবং রাজ্য পুলিশের ডিজি-কে এই নির্দেশ কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই এই সমস্ত গুরুত্বপূর্ণ পদের আধিকারিকদের নির্বাচন সংক্রান্ত কাজ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেই নতুন এই নিয়োগ বলে মনে করা হচ্ছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।