- Home
- West Bengal
- West Bengal Election: দ্বিতীয় দফায় ভোটে কর্মী সংকট, পরিস্থিতি সামাল দিতে অভিনব সিদ্ধান্ত কমিশনের
West Bengal Election: দ্বিতীয় দফায় ভোটে কর্মী সংকট, পরিস্থিতি সামাল দিতে অভিনব সিদ্ধান্ত কমিশনের
West Bengal Election News: বুধবার রাজ্যের দক্ষিণের জেলাগুলি সহ কলকাতা-হাওড়া, হুগলিতে রয়েছে দ্বিতীয় তথা শেষ দফায় নির্বাচন। ভোটের শেষ দফায় ভোটকর্মী সঙ্কটে কমিশন। ঘাটতি মেটাতে নতুন নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। বিশদে জানতে আরও পড়ুন…

বড়সড় ভোটকর্মী সঙ্কট
রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভোটকর্মী সঙ্কটের মুখে নির্বাচন কমিশন। পরিস্থিতি সামাল দিতে অভিনব সিদ্ধান্ত নিল কমিশন। জানানো হয়েছে, প্রথম দফার ভোটে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার (PSU) কর্মীরা ডিউটি করেছিলেন, তাঁদেরই পুনরায় দ্বিতীয় দফার জেলাগুলিতে মোতায়েন করা হবে। শুক্রবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই পর্যায়ের জেলাগুলিতে পর্যাপ্ত সংখ্যক ভোটকর্মী (Polling Personnel) নেই বলে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা (DEO) রিপোর্ট পাঠিয়েছেন। অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনা নিশ্চিত করতে তাই প্রথম দফার জেলাগুলো থেকে অভিজ্ঞ কর্মীদের দ্বিতীয় দফার জেলাগুলোতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন জেলা থেকে কোথায় যাচ্ছেন কর্মীরা?
জেলাওয়াড়ি ভোটকর্মীদের মোতায়েনের নির্দেশ
কমিশনের তালিকা (Annexure A ও B) অনুযায়ী, জেলাওয়াড়ি ভোটকর্মীদের মোতায়েন করা হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য:- উত্তর ২৪ পরগনা: এখানে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী পাঠানো হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা এবং মুর্শিদাবাদ থেকে কয়েক হাজার প্রিসাইডিং অফিসার (PR), P1, P2 এবং P3 পর্যায়ের কর্মীদের এই জেলায় নিয়ে আসা হচ্ছে।
কোন কোন জেলায় বেশি কর্মী পাঠানো হচ্ছে?
দক্ষিণ ২৪ পরগনা: এই জেলায় কর্মী পাঠানো হচ্ছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলা থেকে। কলকাতা দক্ষিণ: পশ্চিম মেদিনীপুর থেকে ১,১০৯ জন P2 ও P3 কর্মী এখানে মোতায়েন হচ্ছেন। হাওড়া ও হুগলি: পুরুলিয়া থেকে হাওড়ায় এবং বাঁকুড়া থেকে হুগলিতে কয়েকশো ভোটকর্মী আসছেন। নদিয়া ও পূর্ব বর্ধমান: পূর্ব মেদিনীপুর থেকে নদিয়ায় এবং বীরভূম থেকে পূর্ব বর্ধমানে কর্মীদের স্থানান্তর করা হচ্ছে।
EMMS সফটওয়্যারের মাধ্যমে কড়া নজরদারি
কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, ভোটকর্মীদের এই তথ্য আদান-প্রদান এবং নিয়োগপত্র জারির পুরো প্রক্রিয়াটি করতে হবে EMMS সফটওয়্যারের মাধ্যমে। কোনো জেলার জেলাশাসক যেন অন্য জেলার জেলাশাসকের সঙ্গে সমন্বয় না করে এই প্রক্রিয়া সম্পন্ন না করেন, সেদিকেও নজর দিতে বলা হয়েছে। ভোটের কয়েকদিন আগে এই বিশাল সংখ্যক কর্মীকে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে গিয়ে মোতায়েন করা কমিশনের কাছে একটি বড় চ্যালেঞ্জ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

