বাংলায় প্রথম ভোটগ্রহণে রেকর্ড ভোটদান। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ। ২০১১-কে ছাড়িয়ে গেল ২০২৬। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৯৩ শতাংশ। এখনও এক ঘণ্টা ভোট হবে। ভোটদানের হার ৯০ শতাংশেরও বেশি পেরিয়ে যেতে পারে। ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগেই ২০২১ বা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটদানের হারকে অনেকটা ছাপিয়ে গেল এ বারের বিধানসভা নির্বাচন।

বাংলায় প্রথম ভোটগ্রহণে রেকর্ড ভোট পড়ল। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ। ২০১১-কে ছাড়িয়ে গেল ২০২৬। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৯৩ শতাংশ। এখনও এক ঘণ্টা ভোট হবে। ভোটদানের হার ৯০ শতাংশেরও বেশি পেরিয়ে যেতে পারে। ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগেই ২০২১ বা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটদানের হারকে অনেকটা ছাপিয়ে গেল এ বারের বিধানসভা নির্বাচন। যে ১৫২ টি আসনে প্রথম দফার ভোট চলছে, সেগুলিতে ২০২১ সালে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ। ২০২৪ সালে ৭৯.৮ শতাংশ। এ বার বিকেল ৫টার মধ্যেই সেই সব হার ছাপিয়ে ৮৯.৯ শতাংশ হয়ে গেল। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটদান চলবে। আগামী বুধবার দ্বিতীয় দফার ভোটে এর কাছাকাছি হার বজায় থাকলেই পশ্চিমবঙ্গ ভেঙে দেবে ভোটদানের যাবতীয় সর্বভারতীয় নজির।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোথায় কত ভোট পড়েছে ৫টা পর্যন্ত

  • ঝাড়গ্রামে-৯০.৫৩%
  • কালিম্পং - ৮১.৯৮ %
  • মালদা - ৮৯.৫৬ %
  • মুর্শিদাবাদ - ৯১.৩৬ %
  • পশ্চিম মেদিনীপুর - ৯০.৭০ %
  • পশ্চিম বর্ধমান - ৮৬.৮৯ %
  • পূর্ব মেদিনীপুর - ৮৮.৫৫ %
  • আলিপুরদুয়ার - ৮৮.৭৪ %
  • বাঁকুড়া - ৮৯.৯১ %
  • বীরভূম - ৯১.৫৫ %
  • কোচবিহার - ৯২.০৭ %
  • দক্ষিণ দিনাজপুর - ৯৩.১২ %
  • দার্জিলিং - ৮৬.৪৯ %
  • জলপাইগুড়ি - ৯১.২০ %
  • মালদা - ৮৯.৫৬ %
  • মুর্শিদাবাদ - ৯১.৩৬ %
  • পুরুলিয়া - ৮৭.৩৫ %
  • উত্তর দিনাজপুর - ৮৯.৭৪ %

দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে ছিল পুদুচেরি। অসম রাজ্যকে পিছনে ফেলে সেই নজির তারা গড়েছিল চলতি বিধানসভা নির্বাচনেই। পুদুচেরিতে ভোটদানের হার ছিল চলতি বিধানসভা নির্বাচনে ৮৯.৯৩ শতাংশ। ভোটদানের হারের নিরিখে এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়ে দ্বিতীয় স্থানে ছিল অসম। সম্প্রতি বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে ৮৫.৩৮ শতাংশ। এবার দুই রাজ্যকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। তবে চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ভোটদান কত হবে, সেই হার নজির গড়বে কি না, তা জানা যাবে দ্বিতীয় দফার পরেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিপুল সংখ্যায় ভোট দেওয়ায় পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন জানিয়েছেন এবং ‘পরিবর্তনের পক্ষে এক জোরাল জনরায়’-র ইঙ্গিতবাহী বলে অভিহিত করেছেন। নদিয়া জেলার কৃষ্ণনগরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন যে, এই বিধানসভা নির্বাচনে হিংসার ঘটনা গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল। তিনি বলেন, “বাংলার নির্বাচনী ইতিহাসের গত ৫০ বছরের মধ্যে হিংসা সর্বনিম্ন পর্যায়ে রাখা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত আমি যে তথ্য পেয়েছি, তা আমাকে নিশ্চিত করছে যে—এটি পরিবর্তনের পক্ষেই একটি জনরায় হতে চলেছে।”