MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: আজ থেকেই খেলা শুরু, টানা ৭ দিন ঝড়বৃষ্টি হবে, হু হু করে কমবে গরম

West Bengal Weather: আজ থেকেই খেলা শুরু, টানা ৭ দিন ঝড়বৃষ্টি হবে, হু হু করে কমবে গরম

West Bengal Weather Update: তীব্র দাবদাহের হাত থেকে আজই মুক্তি মিলতে পারে কিছুটা। কারণ আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তারা জানিয়েছে, আজ থেকেই রাজ্যের সব প্রায় জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  

2 Min read
Author : Sanjoy Patra
Published : Apr 25 2026, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Gemini AI

West Bengal Weather Update: তীব্র দাবদাহের হাত থেকে আজই মুক্তি মিলতে পারে কিছুটা। কারণ আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তারা জানিয়েছে, আজ থেকেই রাজ্যের সব প্রায় জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাতে গরম কিছুটা কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকার আশঙ্কা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

তবে, উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে দক্ষিণবঙ্গের তুলনায়। উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। এর উপর একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার ফলে আগামী কয়েক দিনে হাওয়া বদল হওয়ার একটা আশা থাকছে।

36
Image Credit : Asianet News

শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদলাবে। কলকাতা-সহ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতিও বজায় থাকতে পারে।

46
Image Credit : Getty

অন্যদিকে, উত্তরবঙ্গেও সব জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ আরও বাড়বে। বিশেষ করে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪ পরগনায় ব্যাপক বৃষ্টির সঙ্গে কালবৈশাখী হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকবে।

56
Image Credit : Getty

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী ২ দিন দিনের তাপমাত্রায় (সর্বোচ্চ তাপমাত্রা) কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এরপর পরবর্তী ৫ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।

66
Image Credit : Getty

উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী ২ দিন দিনের তাপমাত্রায় (সর্বোচ্চ তাপমাত্রা) কোনও বড় পরিবর্তন হবে না; এরপর পরবর্তী ৫ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Anubrata Mondal : মেজাজ হারালেন অনুব্রত, কেষ্টর মুখে কষ্টের কথা
Recommended image2
Now Playing
Mamata Banerjee Detained In Delhi: ধর্না থেকে প্রিজন ভ্যান, তারপর থানা! ছাড়া পেয়েই দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব মমতা
Recommended image3
Now Playing
'পুলিশের গায়ে হাত দিলে তার অবস্থা সবচেয়ে খারাপ হবে', চরম কথা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Recommended image4
Now Playing
Italy Waterspouts : জলস্তম্ভের তাণ্ডবে নিমেছে ছারখার শহর, Waterspouts যেন আলাদীনের আশ্চর্য প্রদীপের দৈত্য!
Recommended image5
Now Playing
Durga Puja 2026: ১২,৪০০ নতুন পুজোকে অনুমোদন! ইডেনের মেগা শো থেকে আরও কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved