গঙ্গাসাগরে ডুব দিয়ে কী প্রার্থনা নীতীন নবীনের! জাতীয় মেলার স্বীকৃতির জল্পনা

Gangasar Mela: দু’দিনের বঙ্গ সফরে ঠাসা কর্মসূচি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের। দলের বিভিন্ন শাখা সংগঠনের সদস্য, সাংসদ, বিধায়ক ও নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের মাঝেই সোমবার গঙ্গাসাগরে পৌঁছন তিনি।

Share this Video

Gangasar Mela: দু’দিনের বঙ্গ সফরে ঠাসা কর্মসূচি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের। দলের বিভিন্ন শাখা সংগঠনের সদস্য, সাংসদ, বিধায়ক ও নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের মাঝেই সোমবার গঙ্গাসাগরে পৌঁছন তিনি। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলকে সঙ্গে নিয়ে পুণ্যসাগরে ডুব দেন নীতীন নবীন। এরপর কপিল মুনির আশ্রমে পুজো দেন তিনি। পুজোর পর পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। গঙ্গাসাগর মেলার জাতীয় মেলার স্বীকৃতির দীর্ঘদিনের দাবি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন নীতীন নবীন। তাঁর বক্তব্য, এই দাবি সম্পর্কে তাঁরা অবগত এবং বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে। দ্রুত সেই দাবি পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Related Video