Islampur News : এত আধার কার্ড রাস্তায় পড়ে কেন? পাশে পড়ে আয়ুষ্মান কার্ড-পাসবই

রাস্তার মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে আধার কার্ড, ব্যাংকের পাসবই, আয়ুষ্মান কার্ড, বিমার নথি-সহ একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র! ঘটনাস্থলেই আবার পড়ে থাকতে দেখা গেল একটি পোস্ট অফিসের ব্যাগ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে।

Share this Video

রাস্তার মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে আধার কার্ড, ব্যাংকের পাসবই, আয়ুষ্মান কার্ড, বিমার নথি-সহ একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র! ঘটনাস্থলেই আবার পড়ে থাকতে দেখা গেল একটি পোস্ট অফিসের ব্যাগ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর রেলগেট এলাকায়। রাস্তার মধ্যে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ নথিগুলি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ এবং ইসলামপুর পোস্ট অফিসের কর্মীরা।

Related Video